| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘পরপীড়া পরিহার, পূর্ণ…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ। সদানন্দে পরিপূর্ণ স্বভাবের দোষ। নাহি চায় আপনার পরিবার সুখ। রাজ্যের কুশল কার্যে সদা হাস্যমুখ। কেল পরের হিতে প্রেম লাভ যার মানুষ তারেই বলি, মানুষ কে আর?
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১৩
'প্রতিদান' কবিতাটি বালুচর কাব্যগ্রন্থের অন্তর্গত।
আলোচ্য উক্তিটির মাধ্যমে কবির উদার হৃদয়ের পরিচয় পাওয়া যায়।
যাঁরা তাঁকে সারাজীবন কষ্ট ও কষ্ট দিয়েছেন, তাঁদেরকে তিনি ভালোবাসা দিয়েছেন। এর মাধ্যমে পৃথিবী সুন্দর হবে বলে মনে করেন কবি। কষ্ট থেকে প্রতিশোধ নয় বরং ভালোবাসাই সেরা। কবি এটাই করেছেন। তাই তিনি বলেন, কাটার পর সারা জীবন তাদের ফুল দিয়ে গেছেন।
উদ্দীপকের প্রসঙ্গটি প্রতিদান কবিতার অপরের মঙ্গল কামনার দিকটি ফুটে উঠেছে। কবি জসীমউদ্দীন তার কবিতায় ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পদার্থ পরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনে সার্থকতা নিয়ত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ ,হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও বিভেদ কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিরুদ্ধে ব্যক্ত হয়েছে। প্রীতিময় এক বিশাল পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা । একইভাবে উদ্দীপকেও শত্রুর মঙ্গল কামনা করা হয়েছে। কেননা ভালবাসা পূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রসঙ্গটি প্রতিদান কবিতার ভালোবাসার ভিত্তি ফুটে উঠেছে।
উদ্দীপকের কবিতার কবির আকাঙ্ক্ষা প্রতিদান কবিতার কবির আকাঙ্ক্ষা একই সূত্রে কথা।
উদ্দীপকে কবি বলেছেন মানুষকে ভালোবেসে তিনি শান্তি পান । যে তাকে ক্ষতি করবে তাকেও ভালবেসে শান্তি পান। অন্যের পরিবারের পরিপূর্ণ সুখ আসলে তিনি শান্তি পান অর্থাৎ অপরের শান্তিতে গভীর শান্তি। যে তার ক্ষতি করেছেন তাকে ভালোবেসে সে শান্তি পায়। যে তার ঘর ভেঙেছে, যে তাকে বিষে ভরা বান দিয়েছে তাকে বুক ভরা গান দিয়ে খুশি করতে চান ।
মোটকথা হচ্ছে তিনি কারো ক্ষতির আকাঙ্ক্ষা করেন না্ সবার জন্য তিনি শুভাকাঙ্ক্ষী। কেননা ভালোবাসা পূর্ণ মানুষের নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। তাই অনিষ্ঠকারীকে কেবল ক্ষমা করে নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করা যায়। এজন্য সমাজ সংসারে বিদ্যমান বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কন্ঠে প্রতিশোধ সৃষ্টির আকাঙ্ক্ষা।