A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’পরপীড়া পরিহার, পূর্ণ…’ সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ ২০২৫ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৩তম অধ্যায় — প্রতিদান🔢 সৃজনশীল নং ২১🏢 প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ।

সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ।

নাহি চায় আপনার পরিবার সুখ।

রাজ্যের কুশলকার্যে সদা হাস্যমুখ।

কেবল পরের হিতে প্রেম লাভ যার।

মানুষ তারেই বলি, মানুষ কে আর?

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'প্রতিদান' শব্দের অর্থ হলো 'দানের বদলে দান'।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• 'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর' বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
• 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• উদ্দীপকে 'প্রতিদান' কবিতার মানুষের কল্যাণচিন্তা প্রতিফলিত হয়েছে।
• মানুষ মহৎ হয় তার মানবিক গুণাবলির মধ্য দিয়ে। অন্যের জন্য শুভ চিন্তা করা মানুষের একটি অন্যতম মানবিক গুণ। এই গুণের কারণেই সমাজ-সংসার শান্তিপূর্ণ থাকে।
• উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে নিজের পরিবারের সুখ না চেয়ে রাজ্যের ভালো কাজে সদা হাসিমুখে থাকা উচিত। যে মানুষ অন্য মানুষের কল্যাণচিন্তা করে সেই মানুষই প্রকৃত মানুষ। 'প্রতিদান' কবিতায়ও এই দিকটি প্রতিফলিত হয়েছে। কবি নিজের স্বার্থের কথা চিন্তা না করে সব সময় অন্যের কথা চিন্তা করেছেন। অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। যারাই তাকে আঘাত করেছে তাদেরই তিনি বুকে টেনে নিয়েছেন। মূলত উদ্দীপক ও আলোচ্য কবিতায় অন্যের কল্যাণচিন্তা করে নিজের সুখ বিসর্জন দেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবেই উদ্দীপকে 'প্রতিদান' কবিতায় প্রতিফলিত হয়েছে মানুষের কল্যাণ কামনা করা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• "উদ্দীপকের কবির আকাঙ্ক্ষার মানুষই 'প্রতিদান' কবিতার কবি”- মন্তব্যটি যথার্থ।
• আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে যারা সব সময় নিজকে নিয়ে মগ্ন থাকে। আর একশ্রেণির মানুষ আছে যারা অন্যের কল্যাণ কামনায় জীবন উৎসর্গ করেন। অন্যের কল্যাণচিন্তা করা ব্যক্তিই প্রকৃত মানুষ।
• উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, যে ব্যক্তি পরপীড়া দূর করে সে পূর্ণ আনন্দ লাভ করে। এমন মানুষ অন্যের সুখেই সুখী হয়। রাজ্যের সব কাজ সে হাসিমুখে করে। পরের কল্যাণ করার মধ্য দিয়েই সে প্রেম লাভ করে। কবি এ ধরনের মানুষকেই প্রকৃত মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। কবির আকাঙ্ক্ষার এমন মানুষই 'প্রতিদান' কবিতার কবি। কারণ 'প্রতিদান' কবিতায় কবি নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে সব সময় অন্যকে আগলে রেখেছেন। কারও প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করেননি। সবাইকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন। তাদের বুকভরা ভালোবাসা দিয়েছেন।

• উদ্দীপকের কবিতাংশে কবি প্রকৃত মানুষ হিসেবে যেমন মানুষের কথা বলেছেন, আলোচ্য কবিতার কবি তেমনই একজন মানুষ। কারণ তারা উভয়েই নিজ স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য নিবেদিতপ্রাণ। তাই আমরা বলতে পারি যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’পরপীড়া পরিহার, পূর্ণ…’ সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ ২০২৫ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”