A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৫🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস :

পদ্ধতি-1 :1s22s22p63s23p63d1

পদ্ধতি-2 :1s22s22p63s23p64s1

উত্তর:

যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে।

উত্তর:

নাইট্রোজেন পরমাণুর যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন হয়। এর কারণ যোজনী হলো কোনো মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। কিন্তু যোজ্যতা ইলেকট্রন হলো মৌলের বহিঃস্থস্তরের মোট ইলেকট্রন সংখ্যা।
N এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে,

N(7):1 s22 s22px12py12pz1

N এর বহিঃস্থ স্তরে 3 টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে।

ফলে নাইট্রোজেন মৌলটি একযোজী কোনো মৌলের তিনটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। সংজ্ঞানুসারে, নাইট্রোজেনের যোজনী 3 । অপরদিকে নাইট্রোজেনের সর্বশেষ শক্তিস্তরে অর্থাৎ 2নং কক্ষপথে মোট 5 টি ইলেকট্রন থাকায় এর যোজ্যতা ইলেকট্রন 5। সুতরাং, দেখা যাচ্ছে, N এর যোজনী 3 এবং যোজ্যতা ইলেকট্রন 5, যা ভিন্ন।

উত্তর:

উদ্দীপকের মৌলটি K(19)। K এর যোজ্যতা ইলেকট্রনটি ৪র্থ শক্তিস্তরে অবস্থিত।

কক্ষপথের জন্য । n = 4

জানা আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ,

এখানে,

n = 4
 h = প্লাংকের ধ্রেবক 
=6.626×1034 J.s
π=3.1416
mvr =?

mvr=nh2π=4×6.626×10342×3.1416=4.218×1034 m2 kg/s

সুতরাং, উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ 4.218×1034 m2 kg/s l

উত্তর:

উদ্দীপকের K(19) এর ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি-2 সঠিক বলে মনে করি।

নিচে উত্তরের সপক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করা হলো-

K এর প্রদত্ত ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই,

পদ্ধতি-1 : 1 s22 s22p63 s23p63 d1

পদ্ধতি-2 : 1s22s22p63s23p64s1

আউফবাউ নীতি অনুসারে, ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে এবং পরে উচ্চশক্তির অরবিটালে গমন করে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্নশক্তির আর কোনটি উচ্চশক্তির তা (n+l) এর মানের ওপর নির্ভর করে। যার (n + ) এর মান কম সেটি নিম্নশক্তির অরবিটাল। 3d

এবং 4 s অরবিটালের জন্য ( n+l ) এর মান নিম্নরূপ :

3d অরবিটালে : n=3,l=2n+l=3+2=5

4s অরবিটালে : n=4,l=0n+l=4+0=4

সুতরাং, 3d এর চেয়ে 4s অরবিটালের শক্তি কম (4s < 3d) হওয়ায় পটাসিয়ামের 19 তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে স্থান গ্রহণ করে। ফলে K(19) এর ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়-

K(19)1 s22 s22p63 s23p64 s11

সুতরাং বলা যায়, 3d অপেক্ষা 4s অরবিটালের শক্তি কম হওয়ায় 19 তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে 4s-এ প্রবেশ করে।

উপরের আলোচনা থেকে বলা যায়, K মৌলটির ক্ষেত্রে পদ্ধতি-1 অপেক্ষা পদ্ধতি-২ এর ইলেকট্রন বিন্যাস-সঠিক।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”