| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘প্রাণিজগতে একটি প্রাণী…’ সিলেট বোর্ড ২০২৩ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

প্রাণিজগতে একটি প্রাণী আছে যার স্বাভাবিক মৃত্যু হয় না।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
যেসব প্রাণীর ভ্রূণে দুটি কোষস্তর থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে।
পৌষ্টিকনালীর অন্তঃপ্রাচীরে শোষণক্ষম কোষের ভেতর যে পরিপাক সম্পন্ন হয় তা ই অন্তঃকোষীয় পরিপাক।
মানুষের দেহে দুই ধরনের পরিপাক সংঘটিত হয়। বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক। পৌষ্টিক নালীর অন্ত:প্রাচীরে কিছু শোষণক্ষম কোষ থাকে। এ শোষণক্ষম কোষের ভেতরে অন্তঃকোষীয় বা Intracellular পরিপাক সম্পন্ন হয়।
উদ্দীপকের প্রাণীটি হলো Cnidaria পর্বভূক্ত দ্বিস্তরী প্রাণী Hydra ৷ Hydra-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো-
১. দেহটি নলাকার, একপ্রান্ত খোলা ও অন্যপ্রান্ত বন্ধ।
২. মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতি হাইপোস্টোমের চূড়ায় মুখছিদ্র অবস্থিত।
৩. হাইপোস্টোমকে ঘিরে কয়েকটি সুতার মতো কর্ষিকা রয়েছে।
৪. দেহের বদ্ধ (নিম্ন) প্রান্তে গোলাকার পাদচাকতি অবস্থিত।
৫. দেহে মুকুল দেখা যায়৷
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো Cnidaria পর্বভূক্ত দ্বিস্তরী প্রাণী Hydra ৷ Hydra-র স্বাভাবিক মৃত্যু হয় না নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-
Hydra হচ্ছে Cnidaria পর্বভূক্ত সরল গড়নের জলজ প্রাণী৷ এরা অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে । এরা দেহকোষ বিভাজনের মাধ্যমে কিংবা খণ্ডিত দেহাংশ থেকে নতুন প্রাণীর জন্ম দেয়৷ হাইড্রার দেহে এমন ধরনের স্টেম সেল বর্তমান, যা থেকে নতুন কোষ তথা নতুন প্রাণীর জন্ম দিতে পারে। এই স্টেম সেল সাধারণত বিনষ্ট হয় না এবং এগুলি দ্রুত গতিতে বিভাজন হওয়ার সক্ষমতা রাখে। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রা জন্মায়। বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ তড়িৎগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। এসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে । সুতরাং হাইড্রার স্বাভাবিক মৃত্যু হয় না, সেজন্য হাইড্রাকে অমর প্রাণী বলা হয়।