| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘প্রবাল দ্বীপ আমাদের…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

প্রবাল দ্বীপ আমাদের পরিচিত; এই দ্বীপ তৈরি করে নির্দিষ্ট পর্বের সদস্য। আবার সিলোমের ভিত্তিতেও প্রাণিজগতের শ্রেণিবিন্যাস করা হয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মানুযায়ী গণ, প্রজাতি ও উপপ্রজাতি এই ৩টি পদের সমন্বয়ে বৈজ্ঞানিক নাম প্রদান করাকে ত্রিপদ নামকরণ বলে।
কর্ডাটা পর্বের সদস্যকে মেরুদণ্ডী বলার কারণ— কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত Vertebrata উপপর্বের সদস্যদের মেরুদণ্ডী বলা হয় কারণ এদের দেহ মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত। এদের নার্ভকড মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দিয়ে আবৃত। এরা অন্যান্য প্রাণীর চাইতে আলাদা কারণ এরা মেরুদণ্ড এর মাধ্যমে সোজা হয়ে চলতে পারে। আর Vertebrata যেহেতু Chordata পর্বের তাই Chordata পর্বের সদস্যকে মেরুদণ্ডী বলা হয়।
উদ্দীপকের প্রবাল তৈরিকারী প্রাণীর পর্ব হলো নিডারিয়া.
নিচে প্রাণী পর্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো-
১. দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত।
২. সরলতম বহুকোষী প্রাণী।
৩. দেহে সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত।
৪. দেহে বিশেষ ধরনের নালিতন্ত্র উপস্থিত যার সাহায্যে অভ্যন্তরীণ পরিবহন ঘটে।
৫. অন্তঃকঙ্কাল CaCO2 বা সিলিকা নির্মিত স্পিকিউল বা এক ধরনের ফাইব্রাস প্রোটিনে তৈরি স্পঞ্জিন অথবা উভয়ের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে ।
উদ্দীপকের শেষ বাক্য হিসেবে সিলোমকে নির্দেশ করা হয়েছে। সিলোম প্রাণীর শ্রেণিবিন্যাসে বিশেষ ভূমিকা রাখে। কেননা সিলোমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির ওপর নির্ভর করে প্রাণীদের তিনটি ভাগে ভাগ করা যায়। নিচে শ্রেণিবিন্যাসে সিলোমের ভূমিকা বিশ্লষণ করা হলো:
১. সিলোমবিহীন প্রাণী: এদের সিলোম থাকে না। দেহগন্কুর মেসেনকাইম ও পেশি দ্বারা পূর্ণ থাকে। উদাহরণ- Porifera,Cnidaria,Platyhelminthes পর্বের প্রাণী ।
২. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী : এদের দেহগন্কুর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা সুস্পষ্টভাবে আবৃত থাকে না। দেহ গহুরের চারদিকে পেশিস্তর বিদ্যমান । থাকে৷ উদাহরণ- Nematoda,Acanthocephala,Rotifera,Entroprocta পর্বের প্রাণী।
৩. প্রকৃত সিলোমযুক্ত প্রাণী; এদের দেহগন্তুর মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে। এক্ষেত্রে দেহপ্রাচীর ও পৌষ্টিকনালি সংলগ্ন আবরণীকে যথাক্রমে প্যারাইটাল ও ভিসেরাল আবরণী বলে। উদাহরণ-Mollusca,Annelida,Echinodermata ও Chordata পর্বের প্রাণী।