A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘প্রবাল দ্বীপ আমাদের…’ সিলেট বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ২০🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

প্রবাল দ্বীপ আমাদের পরিচিত, এই দ্বীপটি তৈরি করে নির্দিষ্ট পর্বের সদস্য। আবার সিলোমের ভিত্তিতেও প্রাণিজগতের শ্রেণিবিন্যাস করা হয়েছে। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Porifera পর্বের সদস্যদের একটি কেন্দ্রীয় গহ্বর থাকে যা অসক্যুলাম ( নামক একটি বড় ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত থাকে তাকে স্পঞ্জোসিল বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কর্ডাটা পর্বের সদস্যকে মেরুদণ্ডী বলার কারণ—

 

কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত Vertebrata উপপর্বের সদস্যদের মেরুদণ্ডী বলা হয় কারণ এদের দেহ মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত। এদের নার্ভকড মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দিয়ে আবৃত। এরা অন্যান্য প্রাণীর চাইতে আলাদা কারণ এরা মেরুদণ্ড এর মাধ্যমে সোজা হয়ে চলতে পারে। আর Vertebrata যেহেতু Chordata পর্বের তাই Chordata পর্বের সদস্যকে মেরুদণ্ডী বলা হয় 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Porifera-র বৈশিষ্ট্য :

 ১. দেহপ্রাচীর Ostia (অস্টিয়া) নামক অসংখ্য ছিদ্রযুক্ত।

 ২. সরলতম বহুকোষী প্রাণী ।

৩. দেহে সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত।

৪. দেহে বিশেষ ধরনের নালিতন্ত্র উপস্থিত যার সাহায্যে অভ্যন্তরীণ পরিবহন ঘটে।

৫. অন্তঃকঙ্কাল CaCO₃ বা সিলিকা নির্মিত স্পিকিউল বা এক ধরনের ফাইব্রাস প্রোটিনে তৈরি স্পঞ্জিন অথবা উভয়ের সমন্বয়ে গঠিত।

৬. পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দিপক এর শেষ বাক্য হিসেবে সিলোম নির্দেশ করা হয়েছে। সিলোম প্রাণীর শ্রেণিবিন্যাসে বিশেষ ভূমিকা রাখে।

কেননা সিলোমের উপস্থিতি, অনুপস্থিতি ও প্রকৃতির ওপর নির্ভর করে প্রাণীদের তিনটি ভাগে ভাগ করা যায়। নিচে প্রাণীর শ্রেণিবিন্যাসে সিলোমের ভূমিকা বিশ্লেষণ করা হলো-

১. সিলোমবিহীন প্রাণী : এদের সিলোম থাকে না। দেহগহ্বর মেসেনকাইম ও পেশি দ্বারা পূর্ণ থাকে। উদাহরণ - Porifera, Cnidaria, Platyhelminthes পর্বের প্রাণী ।

২. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী : এদের দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না। দেহ গহ্বরের চারদিকে পেশিস্তর বিদ্যমান থাকে। উদাহরণ- Nematoda, Acanthocephala, Rotifera, Entroprocta পর্বের প্রাণী।

৩. প্রকৃত সিলোমযুক্ত প্রাণী : এদের দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে। এক্ষেত্রে দেহপ্রাচীর ও পৌষ্টিকনালি সংলগ্ন আবরণীকে যথাক্রমে প্যারাইটাল ভিসেরাল আবরণী বলে। উদাহরণ- Mollusca, Annelida, Echinodermata ও Chordata পর্বের প্রাণী ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘প্রবাল দ্বীপ আমাদের…’ সিলেট বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”