A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পর্বত আরোহী মাবরুর…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ৭৩🏢 প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পর্বত আরোহী মাবরুর একটি সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে লক্ষ করল দিনে 110 sec সময় হারায়। পরবর্তীতে দোলকটিকে পাহাড়ের উচ্চতার সমান গভীরতায় নিয়ে দেখল দিনে পূর্বের চেয়ে কম সময় হারায়। ববের ব্যাসার্ধ 1.29 mm এবং পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 106 m

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় অন্য এক পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত্ত গতি বলে। কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি তখনই সরল ছন্দিত গতি হয় যখন বস্তুকণার ত্বরণ সাম্যাবস্থান থেকে বস্তুকণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী হয়। সুতরাং সরল ছন্দিত গতি এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতির বিশেষ শর্তগুলো মেনে চলে না। তাই সব পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতি হতে পারে না। যেমন- ঘড়ির কাঁটার গতি বা সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো পর্যাবৃত্ত গতি, কিন্তু সরল ছন্দিত গতি নয়। তাই বলা যায়, সকল সরল ছন্দিত গতিই পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতি নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, ববের ব্যাসার্ধ, r=1.29 mm=1.29×10−3 m ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g=9.8 m s−2 পর্যায়কাল, T=2 s

আমরা জানি, T=2π L g
বা, T2=4π2Lg
বা, L=T2 g4π2=22×9.84×π2=0.993 m
আবার, L=l+r
বা, l=L−r=0.993−1.29×10−3=0.99171 m

অতএব, সেকেন্ড দোলকের সুতার দৈর্ঘ্য 0.99171 m.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, পৃথিবীর ব্যাসার্ধ,R=6.4×106 m
পাহাড়ের চূড়ায় দিনে সময় হারায়, n=110 s
আমরা জানি, T′T=8640086400−n=‘8640086400−110=1.001275
∴ পাহাড়ের উচ্চতা, h=(T′T−1)×R=(1.001275−1)×6.4×106
=8160 m=d

আবার ভূপৃষ্ঠ থেকে একই গভীরতায়,

g′=g(1−dR)
বা, g′g=1−dR বা, g′g=1−dR
বা, TT′=1−dR=1−81606.4×106=0.9993623
ধরি, ভুপৃষ্ঠের অভ্যন্তরে দিদেন n′s সময় হারায়
∴T′=8640086400−n′
বা,86400−n′=86400×TT′
বা, n′=86400−(86400×0.9993623)=55.1≈55 s
যেহেতু n>n′
সুতরাং, মাবরুরের পর্যবেক্ষণ সঠিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পর্বত আরোহী মাবরুর…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”