| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘প্রচলিত অর্থে A,…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

প্রচলিত অর্থে A, X, L., M ও Z প্রতীক নয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
অপোলার সমযোজী যৌগসমূহের একটি অণু অন্যান্য অণু কর্তৃক যে দুর্বল ও ক্ষণস্থায়ী আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয় তাকে ভ্যান্ডার ওয়ালস বল বলে।
দ্বিবন্ধন বা ত্রিবন্ধনবিশিষ্ট অণুর ক্ষেত্রে দুটি পরমাণু সিগমা বন্ধনে আবদ্ধ হওয়ার পর উভয় পরমাণুর সমান্তরাল অক্ষবিশিষ্ট দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন সৃষ্টি হয়। s-অরবিটাল গোলাকৃতী হওয়ায় এর কোনো দিক নির্দেশক ধর্ম নেই। সেজন্য s - অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করতে পারে কিন্তু পাশাপাশি অধিক্রমণ করতে পারে না। কাজেই s অরবিটাল পাই (π) বন্ধন গঠনে অংশ নেয় না।
উদ্দীপকের L ও M মৌলদ্বয় যথাক্রমে নাইট্রোজেন (N) ও অক্সিজেন (O)। এরা একই পর্যায়ের মৌল হওয়ায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রমানুসারে N অপেক্ষা O-এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবিকপক্ষে O অপেক্ষা N এর আয়নীকরণ শক্তি বেশি হয়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
O ও N মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস ও আয়নিকরণ শক্তি নিম্নরূপ:
N(7) → 1s2 2s2 2px1 2py1 2pz1 ; IP 1403 kJ/mol
O(8) → 1s2 2s2 2px2 2py1 2pz1 ; IP= 1314 kJ/mol
এক্ষেত্রে N পরমাণুর বহিঃস্তরের অর্ধপূর্ণ তিনটি 2p অরবিটাল তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় তা হতে ইলেকট্রন সরাতে যথেষ্ট শক্তির প্রয়োজন। অন্যদিকে O এর বহিঃস্থ ইলেকট্রনীয় গঠন ততটা সুস্থিত নয় বলে এটির বহিঃস্তর হতে একটি ইলেকট্রন অপসারণ সহজতর। এ কারণেই O এর আয়নিকরণ শক্তি N অপেক্ষা কম।
উদ্দীপকের A, X ও Z মৌল তিনটি যথাক্রমে লিথিয়াম (Li), বেরিলিয়াম (Be) ও ক্লোরিন (CI)। অর্থাৎ AZ ও XZ2 যৌগ দুটি হলো যথাক্রমে লিথিয়াম ক্লোরাইড (LiCI) ও বেরিলিয়াম ক্লোরাইড (BeCl2)। এই যৌগ দুটির মধ্যে কোনটি নিম্ন গলনাংকবিশিষ্ট তা ফাজানের পোলারায়ন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়।
ফাজানের নীতি অনুসারে, একাধিক যৌগে অ্যানায়ন একই কিন্তু ক্যাটায়ন ভিন্ন হলে, ক্যাটায়নের চার্জ যতো বেশি হবে তার পোলারায়ন ক্ষমতা ততো বেশি হবে। পোলারায়নের মাত্রা যতো বেশি হবে যৌগটির সমযোজী বৈশিষ্ট্য ততো প্রবল হবে এবং ফলস্বরূপ যৌগটির গলনাংক কম হবে। LiCI ও BeCl2 যৌগদ্বয়ে এদের ক্যাটায়ন দুটির চার্জ যথাক্রমে + 1 ও 2। যেহেতু Li+ অপেক্ষা Be2+ এর চার্জ সংখ্যা বেশি, তাই Be2+ ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। সেজন্য BeCl2 যৌগের সমযোজী বৈশিষ্ট্য LiCI যৌগের চেয়ে বেশি হবে। সুতরাং বলা যায় যে, LiCl (605°C) অপেক্ষা BeCl2 (399 °C) যৌগের গলনাঙ্ক কম হবে।