A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (3 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[প্রচলিত অর্থে A,…’ যশোর বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৪৮🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[প্রচলিত অর্থে A, B, C এবং D মৌলের সাধারণ প্রতীক নয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হুন্ডের নিয়মটি হলো একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল মৌল অন্তত এমন একটি আসন গঠন করে যে আয়নের ইলেকট্রন বিন্যাস করলে অরবিটাল আংশিক পূর্ণ হবে তাকে অবস্থান্তর মৌল বলে। অর্থাৎ মৌল এর আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে অরবিটাল এ ইলেকট্রন ১% এর মধ্যে থাকবে।

Sc(21)1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1

যেহেতু এর আয়নিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে অরবিটাল আংশিকভাবে পূর্ন থাকে তাই Sc কে অবস্থান্তর মৌল বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের দেয়া তথ্যানুযায়ী, C মৌলটি হলে কপার (Cu)। Cu এর সালফেট যৌগ CuSO4 I CuSO4, এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে।

নিচে তা ব্যাখ্যা করা হলো-

কপার সালফেট (CuSO4) হলো দুর্বল ক্ষারক Cu(OH)2 ও সবল অল্প H2SO4এর লবণ। এটি পানিতে দ্রবীভূত অবস্থায় প্রথমে Cu2+ আয়ন ও SO42- আয়নে বিভক্ত হয়। পরে দ্রবণে Cu2+আয়ন পানির সাথে বিক্রিয়া করে দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন (H3O+) বৃদ্ধি করে ।

CuSO4 (s) + aq → Cu2+ (aq) + SO2-4(aq)

Cu2+ (aq) + 4H2O→(OH)2 (aq) + 2H3O+(aq) 

ফলে দ্রবণে H3O+ আয়নের সংখ্যা বাড়ার কারণে দ্রবণে pH মান 7 এর চেয়ে কম হয় অর্থাৎ CuSO4 এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের দেয়া তথ্যনুযায়ী B ও D মৌলদ্বয় যথাক্রমে ক্যালসিয়াম (Ca) ও জিঙ্ক (Zn)। Ca ও Zn এর অক্সাইড হলো যথাক্রমে CaO ও ZnO । CaO ও ZnO এক সাথে রাখা যাবে না। নিচে তা বিক্রিয়াসহ বিশ্লেষণ করা হলো-

CaO একটি ক্ষারধর্মী অক্সাইড । এ কারণে এ অক্সাইডকে এসিড যৌগ থেকে দূরবর্তী কোনো স্থানে সংরক্ষণ করতে হবে। অপরদিকে ZnO একটি উভধর্মী অক্সাইড। এটি এসিড ও ক্ষার উভয় হিসাবে কাজ করে।

এজন্য ল্যাবরেটরিতে সংরক্ষণের সময় ZnO কে এসিড ও ক্ষারীয় যৌগ থেকে আলাদা কোনো শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে।

যদি CaO ও ZnO কে এক সাথে রাখা হয় তবে ক্ষারধর্মী CaO যৌগ অম্লধর্মী ZnO এর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। ফলে CaO ও ZnO এর বিশুদ্ধতা নষ্ট হয়।

CaO + ZnO  →CaZnO₂

ক্ষারক  এসিড ক্যালসিয়াম জিংকেট (লবণ) 

এজন্য CaO ও ZnO এক সাথে ল্যাবরেটরির কোনো স্থানে সংরক্ষণ করা যাবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[প্রচলিত অর্থে A,…’ যশোর বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”