A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা…’ ঢাকা বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৬০🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ২ গুণ করতে সমোষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি ও ঘূর্ণন গতি এবং তাদের মধ্যকার বলের কারণে যে শক্তির উদ্ভব হয় তাই অভ্যন্তরীণ শক্তি ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, dQ=0

সুতরাং, dQ=dU+dQ
বা, 0=dU+dW

∴dW=−dU

অর্থাৎ এই ক্ষেত্রে সিস্টেম নিজে নিজে প্রসারিত হয়ে কাজ করে এবং সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় এবং সিস্টেম ঠান্ডা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
প্রাথমিক চাপ, P1=101325 Pa
প্রাথমিক আয়তন, V1=V
চূড়ান্ত আয়তন, V2=2V
CO2 এর ক্ষেত্রে, γ=1.33

আমরা জানি,

P1V1γ=P2V2γ

বা, P2=P1×(V1V2)γ

=101325 Pa×(V2V)1.33
 
=101325 Pa×(12)1.33
 
=101325×0.39777 Pa
=40304.3168 Pa
 
অতএব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ 40304.3168 Pa।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
প্রাথমিক তাপমাত্রা,
T1=273 K (যেহেতু আদর্শ তাপমাত্রা বলা হয়েছে)
প্রাথমিক আয়তন, V1=V
চূড়ান্ত আয়তন, V2=2V
CO2 এর ক্ষেত্রে, γ=1.33
মোলার গ্যাস ধ্রুবক, R=8.31 J mol−1 K−1
মোল সংখ্যা, n=1 mol
চূড়ান্ত তাপমাত্রা = T2

সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে:
সমোষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ,

W1=nRT1ln⁡(V2V1)

=1 mol×8.31 J mol−1 K−1×273 K×ln⁡(2VV)

=1×8.31×273×ln⁡(2)$$=1572.52 J

রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে: 
আমরা জানি,

T1V1γ−1=T2V2γ−1

বা, T2=T1×(V1V2)γ−1

বা, T2=273 K×(V2V)1.33−1

বা, T2=273×(0.5)0.33

বা, T2=217.18 K

∴ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ,

W2=nRγ−1(T1−T2)

=1 mol×8.31 J mol−1 K−11.33−1×(273 K−217.18 K)

=8.310.33×55.82

=25.18×55.82

=1405.55 J

সিদ্ধান্ত:
উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে,
1572.52 J>1405.55 J
অর্থাৎ, W1>W2

অতএব, উদ্দীপকের শিক্ষকের বক্তব্যটি ("রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ২ গুণ করতে সমোষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে") সম্পূর্ণযথার্থ ছিল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা…’ ঢাকা বোর্ড ২০২৪ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”