A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পরীক্ষাগারে একটি তাপ…’ ঢাকা বোর্ড ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৯১🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 K তাপমাত্রার উৎস হতে 1000 J তাপ গ্রহণ করে 300 K তাপমাত্রার গ্রাহকে 600 J তাপ বর্জন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি হলো- দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর (তাপমান যন্ত্র) সাথে পৃথকভাবে তাপীয় সাম্যে থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিজ্ঞানী ক্লসিয়াসের মতে, কোনো সিস্টেমে তাপশক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বা অন্য কোনো শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তির পরিমাণ একই থাকে। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। যখনই কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয়, তখন তার কিছু অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ পরিবেশের উপর বাহ্যিক কার্য সম্পাদন করে। অর্থাৎ কোনো সিস্টেমে ΔQ তাপ প্রয়োগে অভ্যন্তরীণ শক্তি ΔU এবং বহিঃস্থ কাজ ΔW সম্পন্ন হলে ΔQ=ΔU+ΔW.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
তাপ ইঞ্জিনের উৎসের তাপমাত্রা, T1=500 K
গ্রাহকের তাপমাত্রা, T2=300 K
কর্মদক্ষতা, η=?

আমরা জানি,
দক্ষতা,

η=1−T2T1=1−300500

η=0.4
∴ দক্ষতা, η=40%

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

তাপ উৎস হতে গৃহীত তাপ, Q1=1000 J
তাপ গ্রাহকে বর্জিত তাপ, Q2=600 J
তাপ উৎসের তাপমাত্রা, T1=500 K
তাপ গ্রাহকের তাপমাত্রা, T2=300 K

তাপ উৎসে এন্ট্রপির পরিবর্তন, dS1=Q1T1=1000500=2JK−1

এবং তাপ গ্রাহকে এন্ট্রপির পরিবর্তন,

dS2=Q2T2=−600300

  =−2JK−1 [∵ বর্জিত তাপ ঋণাত্মক]

∴ মোট এন্ট্রপির পরিবর্তন, dS=dS1+dS2=2−2=0

যেহেতু, dS=0

সুতরাং, উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশবান্ধব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পরীক্ষাগারে একটি তাপ…’ ঢাকা বোর্ড ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”