| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘প্রফেসর আব্দুর রহিম…’ যশোর বোর্ড ২০১৯ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

প্রফেসর আব্দুর রহিম ক্লাসে A ও B দু’ধরনের অণুজীব নিয়ে আলোচনা করেছেন। A অণুজীবে কোনো কোষীয় অঙ্গাণু নেই: B অণুজীবে শুধু রাইবোজোম নামক অঙ্গাণু বিদ্যমান।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়ার দেহাভ্যন্তরে সংখ্যাবৃদ্ধির মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেগুলোই হলো ব্যাকটেরিওফায ।
যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদিকোষ বলে।
ব্যাকটেরিয়ার কোষ সুগঠিত নয়।এদের কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না।এর কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড,এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম আছে। এদের ক্রোমোজমে DNA আছে। এসকল বৈশিষ্ট্য আদিকোষী জীবের অনুরূপ বলে ব্যাকটেরিয়াকে আদিকোষী অনুজীব বলা হয়।
উদ্দীপকে বর্ণিত 'B' অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। নিচে ব্যাকটেরিয়ার আদর্শ কোষের চিহ্নিত চিত্র অংকন করা হলো-
উদ্দীপকে নির্দেশিত A অণুজীবটি হলো ভাইরাস। ভাইরাস অণুজীবটি রোগ সৃষ্টি ও রোগ প্রতিরোধ উভয়ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভাইরাস একটি অকোষীয়, অতিআণুবীক্ষণিক অণুজীব। এটি উদ্ভিদ, প্রাণী ও মানুষের অনেক রোগ সৃষ্টি করে থাকে। যেমন— ভাইরাস মানুষের বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি রোগ সৃষ্টি করে। গরুর বসন্ত, গরু, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর 'ফুট এন্ড মাউথ' রোগ, কুকুর ও বিড়ালের জলাতঙ্ক ইত্যাদি রোগ ভাইরাস দ্বারা হয়।এছাড়া ভাইরাস দ্বারা উদ্ভিদেরও রোগ হয়ে থাকে,যেমন-টমেটোর মোজাইক রোগ, লিফরোল, বুসিস্ট্যান্ট, ধানের টুংরো ইত্যাদি প্রায় ৩০০ রোগ ভাইরাস দ্বারা ঘটে থাকে। এছাড়াও বহুল আলোচিত 'এইডস' রোগের কারণ হলো ভাইরাস। তাই বলা যায়, ভাইরাস দ্বারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়।
কিন্তু ভাইরাস শুধু রোগ সৃষ্টিই করেনা বিভিন্ন রোগ প্রতিরোধেও ভূমিকা পালন করে।যেমন-বসন্ত, পোলিও, প্লেগ এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। ভাইরাস হতে ‘জন্ডিস’ রোগের টিকা তৈরি করা হয়। কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফায ব্যবহৃত হয়।ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। ফায ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে।
সুতরাং বলা যায় , ভাইরাস শুধু রোগ সৃষ্টিই করে না, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।