A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘প্রিন্স একটি নামকরা…’ ঢাকা কলেজ ২০২৬ – রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন🔢 সৃজনশীল নং ১২৬🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

প্রিন্স একটি নামকরা ক্রিকেট ক্লাব। ক্লাবের পরিচালনা পর্ষদ ১৭ জন সদস্য নিয়ে গঠিত। পরিচালনা পরিষদের সদস্যরা খেলোয়াড়দের উন্নয়নের জন্য সরকারের সাথে দেনদরবার করে। অপরদিকে জনাব ‘ঘ’ অন্য আরেকটি সংগঠনের সভাপতি। তার প্রচেষ্টায় সংগঠনটির জনসমর্থন বেড়েছে। ফলে আগামীতে তারা সরকার গঠনের স্বপ্ন দেখছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জাতি বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায়, যারা কতগুলো সাধারণ ঐক্যসূত্রে আবদ্ধ ও সংগঠিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে।

একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে। একনায়কতন্ত্র 'এক জাতি, এক দল ও এক নেতৃত্ব' নীতিতে বিশ্বাসী। এ সরকারব্যবস্থায় সরকারের বিরুদ্ধাচরণ কঠোর হাতে দমন করা হয় এবং কোনো সমালোচনা সহ্য করা হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রিন্স- এর সাথে পঠিত চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বিষয়ের মিল রয়েছে।

চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

উদ্দীপকের 'প্রিন্স' একটি নামকরা ক্রিকেট ক্লাব। এর পরিচালনা পরিষদ ১৭জন সদস্য নিয়ে গঠিত। যারা খেলোয়াড়দের উন্নয়নের জন্য সরকারের সাথে দেনদরবার করে। তাদের উদ্দেশ্য ও কর্মকাণ্ড চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অনুরূপ। এজন্য বলা যায়, 'প্রিন্স' একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত 'প্রিন্স' ও 'ঘ' সংগঠনের সাথে যথাক্রমে চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মিল রয়েছে।

রাজনৈতিক দল হচ্ছে কতকগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত জনসমষ্টি, যা নিজস্ব আদর্শ ও কর্মসূচির প্রতি জনসমর্থন তৈরির মাধ্যমে সরকার গঠনে সচেষ্ট থাকে। উদ্দীপকের জনাব 'ছ' যে সংগঠনের সভাপতি সেটি আগামীতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। অর্থাৎ জনাব 'ঘ' একটি রাজনৈতিক দলের সভাপতি। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে নানাবিধ বৈসাদৃশ্য বিদ্যমান। রাজনৈতিক দল বলতে এমন এক সংগঠিত জনসমষ্টিকে বোঝায় যারা কিছু নীতিমালার ভিত্তিতে একত্রিত হয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা দখলের চেষ্টা করে। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী এমন একটি জনসমষ্টি যার সদস্যরা সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ, ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের থাকে না। বরং তাদের উদ্দেশ্য হলো গোষ্ঠীর স্বার্থোদ্ধার। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উভয়ের মধ্যে উৎপত্তি, লক্ষ্য বা উদ্দেশ্য এবং কর্মসূচির মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। আবার রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী তা করে না।

উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী দুটি আলাদা সংগঠন। তাই সংগঠন দুটির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘প্রিন্স একটি নামকরা…’ ঢাকা কলেজ ২০২৬ – রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”