A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পৃথিবী পৃষ্ঠ হতে…’ বরিশাল বোর্ড ২০১৯ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ১৩🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পৃথিবী পৃষ্ঠ হতে 600 km উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms-2।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যদি তরলের মুক্তপৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাইরে থেকে কোনো প্রভাব ক্রিয়া না করলে কোনো বস্তু নিজের গতির অবস্থার পরিবর্তন করতে চায় না। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। বস্তুর জড়তা ধর্মের কারণে এরূপ ঘটে। যে বস্তুর ভর যত বেশি, তার জড়তা তত বেশি। জড়তার বিরুদ্ধে ক্রিয়া করতে হলে অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে কিংবা গতিশীল বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে তার ওপর যা প্রয়োগ করা হয় তা-ই হলো বল। তাই বলা যায়, জড়তা থেকে বলের ধারণা পাওয়া যায়। কারণ, জড়তা অতিক্রমে প্রয়োজন হয় বল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পৃথিবীর ব্যাসার্ধ R = 6400km = 6.4 x 106 m

ভূপৃষ্ঠ হতে উচ্চতা, h = 600 km = 6 x 105 m

পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms-2

উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, g' = ?

আমরা জানি,

ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতার কোনো উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, 

g′=(RR+H)2×g=(6.4×1066.4×106+6×105)2×9.8=8.192 ms−2

অতএব উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ 8.192 ms-2

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পৃথিবীর ব্যাসার্ধ,R=6.4×106m 

ভূপৃষ্ঠ হতে উচ্চতা,h=6×105m 

ভূপৃষ্ঠে অভিকর্ষজত্বরণ,g=9.8 ms-2

আমরা জানি, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল,

T=2π(R+h)GM .....................(i)

এখন, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g হলে,

g=GMR2

বা, GM=gR2 ……………….(ii)

∴( i) নং হতে পাই,

T=2π(R+h)gR2=2π(6.4×106+6×105)39.8×(6.4×106)2=5808.098 s=1.61hr

সুতরাং, বর্তমান অবস্থায় এটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে না।

ভূস্থির উপগ্রহের পর্যায়কাল,

T=24hr=24×3600=86400 s

এখন, ভূপৃষ্ঠ হতে ভূস্থির উপগ্রহের উচ্চতা,

h=(GMT24π2)13−R=(gR2 T24π2)13−R={9.8×(6.4×106)2×(86400)24×(3.1416)2}13−6.4×106=3.594×107 m=35940 km

সুতরাং, উদ্দীপকে উল্লেখিত উপগ্রহের উচ্চতা (35940 – 600 km) বা, 35340 km বৃদ্ধি করলে সেটিকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পৃথিবী পৃষ্ঠ হতে…’ বরিশাল বোর্ড ২০১৯ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”