A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পৃথিবীর পৃষ্ঠে একটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ২৩🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পৃথিবীর পৃষ্ঠে একটি সরলদোলকের সুতার দৈর্ঘ্য 80 cm এবং ববের ব্যাস 4 cm। সরলদোলকটি 100 m বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m এবং g=9.8 m s−2.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি নমনীয়, অপ্রসারণীয়, পাকহীন ও নগণ্য ভরের সুতার এক প্রান্তে একটি ক্ষুদ্র ভারী বস্তু বেঁধে অপর প্রান্ত যদি কোনো সুদৃঢ় স্থান হতে ঝুলিয়ে দেওয়া হয় এবং বস্তুটি যদি বিনা বাধায় এদিক ওদিক দুলতে থাকে, তাহলে এ ব্যবস্থাকে সরল দোলক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুর গতি যদি এমন হয় এটি এর গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে ঐ বস্তুর গতিই পর্যাবৃত্ত গতি। গিটারের তার টেনে ছেড়ে দিলে গিটারের তার কম্পিত হয়। এটি তার কম্পনকালে গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। সুতরাং পর্যাবৃত্ত গতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য অনুসারে গিটারের তারের গতি পর্যায়বৃত্ত গতি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, সুতার দৈর্ঘ্য, l=80 cm

ববের ব্যাসার্ধ, r=42 cm=2 cm

কার্যবরী দৈর্ঘ্য, L=l+r=(80+2)cm=82 cm=0.82 m

বিস্তার, A=100 m

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

আমরা জানি, দোলকের দোলনকাল,

T=2π L g=2×3.1416×0.82 m9.8 m s−2=1.817 s

অর্থাৎ পৃথিবীপৃষ্ঠে দোলকটির দোলনকাল, T=1.817 s

∴ দোলকটির সর্বোচ্চ বেগ,

vmax =ωA=2π T×A=2×3.14161.817 s×100 m

∴vmas =345.8 m s−1

অতএব, উদ্দীপকের সরল দোলকটির পৃথিবীপৃষ্ঠে সর্বোচ্চ বেগ 345.8 m s−1.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, পৃথিবীপৃষ্ঠে দোলকটির দোলনকাল, T=1.817 s

দোলকটির কার্যকরী দৈর্ঘ্য, L=0.82 m

এখানে, পৃথিবীর ব্যাসার্ধ, R=6.4×106 m

পাহাড়ের উচ্চতা, h=10 km=10×103 m

ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ,

g′=(RR+h)2×g

=(6.4×106 m6.4×106 m+10×103 m)2×9.8 m s−2=9.77 m s−2

∴ পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল,

T′=2π L g′=2×3.1416×0.82 m9.77 m s−2=1.82 s

∴ দোলনকালের পরিবর্তন, ΔT=T′−T

=(1.82−1.817)s=0.003 s=3 ms

অতএব, সরল দোলকটিকে 10 km উচ্চতার পাহাড়ের চূড়ায় নিলে এর দোলনকাল 3 ms বৃদ্ধি পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পৃথিবীর পৃষ্ঠে একটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”