A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (3 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পর্যায় ↓১২১৩১৬১৭২A B…’ গ্রুপ→ ২০২৪ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৯০🏢 প্রতিষ্ঠান গ্রুপ→📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পর্যায় ↓

১

২

১৩

১৬

১৭

২

A

 

 

B

 

৩

C

D

E

 

F

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো লবণের দ্রবণে  সমধর্মী আয়ন যোগ করার মাধ্যমে লবণটির বিয়োজন মাত্রা হ্রাস করার প্রক্রিয়াকে সমআয়ন প্রভাব বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Kc এর মান কখনো অসীম বা শূণ্য হতে পারে না। কারণ, একটি উভয়মুখী বিক্রিয়া বিবেচনা করে পাই-

A + B ⇌ C+D

এই বিক্রিয়ার ক্ষেত্রে  KC=[C][D][A][B]

এই বিক্রয়ার Kc এর সূত্র হতে দেখা যায় যে, Kc এর মান অসীম করতে হয় তবে এখানে বিক্রিয়ক [A] ও [B] এর মধ্যে যেকোনো একটি শূণ্য হতে হবে। আবার যদি Kc এর সান শূণ্য হয় তবে উৎপাদ [C] ও [D] এর মধ্যে যেকোনো একটি শূণ্য হতে হবে। যা কখনাই সম্ভব না। কারণ উভয়মুখী  বিক্রিয়া সবসময় উভয় দিকে সমানভাবে চলতে থাকে। তাই Kc এর মান কখনো অসীম বা শূণ্য হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে E ও B মৌল EBB মৌলগুলো যথাক্রমে   অ্যালুমিনিয়াম (Al) ও অক্সিজেন (o)। Al ও O  দ্বারা সৃষ্ট যৌগটি হবে Al2O3 । Al2O3 হলো একটি উভয়ধর্মী অক্সাইড। আমরা জানি, ধাতুর যেসব অক্সাইড পৃথক পৃথকভাবে এসিড ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে প্রতিক্ষেত্রে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভয়ধর্মী অক্সাইড বলে। Al2O3 হলো উভয়ধর্মী অক্সাইড। কারণ Al2O3 পৃথকভাবে এসিড ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রে লবণ ও পানি উৎপন্ন করে। Al2O3 ক্ষারকরুপে HCl এসিডের সাথে এবং এসিডরূপে গাঢ় NaOH  এর সাথে বিক্রিয়া করে।

Al2O3 + 6HCl → 2AlCl3 + 3H2O

ক্ষার     এসিড             লবণ

 

Al2O3 + 2NaOH → 2NaAlO2 + H2O

এসিড      ক্ষার             লবণ

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A, C, D ও E মৌলগুলো  যথাক্রমে Li, Na, Mg, Al ও Cl ।  Li (লিথিয়াম), Na (সোডিয়াম), Mg (ম্যাগনেসিয়াম) ও Al (অ্যালুমিনিয়াম) এর সাথে পৃথকভাবে Cl (ক্লোরিন) মৌল দ্বারা গঠিত যৌগ হবে যথাক্রমে LiCl, NaCl, MgCl2, AlCl3 পর্যায় সরণির যেকোনো পর্যায়ে বাম দিক থেকে যাতই ডান দিকে যাওয়া হয়, ক্যাটায়নসমূহের ধনাত্মক চার্জও ততো বৃদ্ধি পায়। ফলে অধিক চার্জযুক্ত ক্যাটায়নের পেলারায়ন ক্ষমতাও ততই বৃদ্ধি পায় । ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট বৃদ্ধি পায়। তাই ঐ যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির সাথে গলনাঙ্কও হ্রাস পেতে থাকে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে গলনাঙ্ক বৃদ্ধি পায়। ফলে এখানে Li+ আয়ন ও Na+ আয়ন একই গ্রুপের হওয়ায়  Li+ আয়ন এর তুলনায় Na+ আয়নের পোলারায়ন ক্ষমতা কম হয় এবং Na+ আয়ন দ্বারা তৈরি যৌগের গলনাঙ্ক Li+ আয়ন দ্বারা তৈরি যৌ থেকে বেশি হয়। আবার ৩য় পর্যায়ে Na+ আয়নের চেয়ে Mg2+ আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি। Mg2+ আয়ন অপেক্ষা Al3+ আয়নের পোলারায়ন ক্ষমতা আরো বেশি। তাই এসব আয়নের যৌগসমূহে সমযোজী ধর্ম ক্রমানুসারে বৃদ্ধি পায় এবং যৌগসমূহে গলনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। এবং এখানে LiCl এর গলনাঙ্ক আবার AlCl3 থেকে বেশি কিন্তু NaCl ও MgCl2 থেকে কম।

যেমন:

NaCl (গলনাঙ্ক 801°C) > MgCl2 (গলনাঙ্ক 714°C) >  LiCl (গলনাঙ্ক 6140°C) AlCl3 (গলনাঙ্ক 190°C).

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পর্যায় ↓১২১৩১৬১৭২A B…’ গ্রুপ→ ২০২৪ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”