A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পর্যায় সারণির তৃতীয়…’ যশোর বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৫৮🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের জন্যঃ

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাফার দ্রবণের একক pH পরিবর্তনের কোন তীব্র ক্ষারকের যতটুকু দ্রবণে যৌগ করতে হয়,  তাকে বাফার ক্ষমতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cr এর ইলেকট্রন বিন্যাস সাধারাণ নিয়ম থেকে ব্যতিক্রম।

Cr(24)→1 s22 s22p63 s23p63 d5ds1

অরবিটালসমূহ যদি অর্ধপূর্ন বা পূর্ণ থাকে তখন ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতি অর্জন করে। এজন্যই Cr এর ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা অর্জন এর জন্য ইলেকট্রন বিন্যাসটি d4s2 এর পরিবর্তে d5s1 অধিক স্থিতিশীল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্য মতে, E ও F মৌলদ্বয় যথাক্রমে P(15) ও S(16)। P অপেক্ষা S এর আয়নীকরণ শক্তি বেশি। কারণ-

জানা আছে, পর্যায় সারণীতে বাম থেকে ডানে অগ্রসর হলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কারণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে আয়ণীকরণ শক্তির বৃদ্ধি ঘটে। একই পর্যায়ের বাম থেকে ডানে অগ্রসর হলে পরমাণুর কেন্দ্র ও সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়ে তাই আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পায়।

  কিন্তু ৩য় পর্যায়ের মৌল S(16), P(15) এর ডানে হওয়া সত্ত্বেও এর আয়নীকরণ শক্তি এর মান P হতে কম।

P এর যোজ্যতা স্তর তৃতীয় শক্তিস্তরের অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ কিন্তু 3s অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ। তাই P এর সর্বশেষ শক্তিস্তর হতে ১টি ইলেকট্রন সড়িয়ে নিতে অধিক শক্তির প্রয়োজন। অপরদিকে S এর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা  4টি। তাই S এর থেকে একটি ইলেকট্রন সড়িয়ে নিলে P হবে যা অধিক স্থিতিশীল P হবে যা অধিক স্থিতিশীল। তাই S(16) ও P(15) একই পর্যায়ের মৌল হলেও S অপেক্ষা P এর আয়নিকরণ শক্তি বেশী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের রেখাটি পর্যায় সারণির ৩য় পর্যায়ের মৌল সমূহের গলনাঙ্ক বনাম পারমানবিক সংখ্যা উল্লেখ রয়েছে। C, D, E, F ও G মৌলগুলো যথাক্রমে Al, Si, P, S ও Cl. 

Al হলো ৩য় পর্যায়ে ১টি মৌল যা একটি ধাতু। Al এর কেলাসে আয়ন হলে Al3+ অর্থাৎ এখানে ৩টি মুক্ত ইলেকট্রন আছে। যার ফলে Al3+ অন্য মৌলের সাথে ধাতব বন্ধন গঠন করে। ধাতব বন্ধন অধিক শক্তিশালী হওয়ায় এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মানও বৃদ্ধি পায়।

৩য় পর্যায়ের মৌল Si চেইনের মাধ্যমে অধিক দৃঢ় ও অতি বৃহৎ বন্ধন গঠন করবে। তাই এই বন্ধন ভাঙ্গার জন্য অধিক শক্তির দরকার পরে। তাই Si এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অধিক। P, P4 যৌগ গঠন করে। আর P4 হলো বিশুদ্ধ সমযোজী প্রকৃতির। P4 এর অভ্যন্তরে দূর্বল ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান। তাই তা সহজেই ভাঙ্গা যায়। তাই এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কও কম। 

S, S8 হিসেবে অবস্থান করে। এটিও বিশুদ্ধ সমযোজী প্রকৃতির। তাই এটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক P, P4 এর মতো নিম্ন মানের হয়। Cl, Cl2 গ্যাস হিসেবে থাকে। Cl2 অণু অপোলার ও বিশুদ্ধ সমযোজী। যেহেতু Cl2 গ্যাস হিসেবে অবস্থান করে তাই এদের মাঝে খুবই দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান যা খুবই সহজেই ভাঙ্গা যায়। তাই এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুবই নিম্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পর্যায় সারণির তৃতীয়…’ যশোর বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”