| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘প্রকৃত কোষে দুই…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

প্রকৃত কোষে দুই ধরনের জৈব এসিড থাকে যার প্রথমটি বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে এবং দ্বিতীয়টি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
হেটারোক্রামাটিন দিয়ে গঠিত ক্রোমোসোমের যে গোলাকার, অরঞ্জিত, স্বচ্ছ ও সংকুচিত বা খাঁজের ন্যায় স্থান দেখা যায়। তাকে সেট্রোমিয়ার বা মুখ্য কুঞ্চল বলে।
নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বিত যে যৌগ নিউক্লিক এসিড (DNA, RNA) গঠন করে তাকে বলা হয় নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস দুই প্রকার। যথা- (১) পিউরিন বেস। যেমন- অ্যাডনিন (A) এবং গুয়ানিন (G) (২) পাইরিমিডিন বেস। যেমন- থাইমন (T) সাইটোসিন (C) এবং ইউরাসিল (U)।
উদ্দীপকে উল্লেখিত প্রথম জৈব এসিডটি হলো DNA। DNA বহুসংখ্যায় উপস্থিত থেকে প্যাঁচানো সূত্র গঠন করে। নিচে DNA অণুর ভৌত বর্ণনা করা হলো-
সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবনিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে DNA বলে। DNA হলো জীবের বংশগত। বৈশিষ্ট্যের ধারক ও বাহক। DNA হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। যা জীবনের আণবিক ভিত্তি।
DNA এর ভৌত গঠন:
১. দুটি পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডানদিকে প্যাঁচানো থেকে একটি জোড় কুন্ডলী বা ডাবল হেলিক্স গঠন করে। এ সিড়ির দুদিকের হাতল নির্মিত হয় ডি-অক্সিরাইবোজ সুগার ও ফসফেট এর পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং ধাপগুলো দুটি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত।
২. একটি নিউক্লিওটাইডের সুগারের ৫ম কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিওটাইডের সুগার ৩য় কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত হয়। নাইট্রোজেন বেসটি সব সময় সুগারের ১ম কার্বনের সাথে যুক্ত থাকে।
৩. সিঁড়ির মতো প্যাচানো সূত্রদুটি একটি কাল্পনিক মধ্য অক্ষকে ঘিরে থাকে। সূত্র দুটি পরস্পরের সামান্তরালে কিন্তু বিপরীতমুখী হয়ে অবস্থান করে। অর্থাৎ একটি সূত্র 5'3' মুখী এবং অন্যটি 3'5' কার্বনমুখী অবস্থান থাকে ।
৪. বেসগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। কাজেই সিঁড়ির বাইরের দিকে থাকে ফসফেট এবং ভেতরের দিকে নাইট্রোজেন বেস। একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয় এবং এক সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকে।
৫. হেলিক্সের ব্যাস 20Å । দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে।
৬. একটি পূর্ণাঙ্গ, প্যাচ প্রতি 34Å দূরত্বে সম্পন্ন হয়। প্যাচটি হয় ডান থেকে বাঁদিকে। দশ নিউক্লিওাইড জোড়ের পর একেকটি প্যাচ সম্পন্ন হয়। প্রতি প্যাঁচে থাকে প্রায় ২৫টি হাইড্রোজেন বন্ড।
৭. বেস জোড়গুলো পরস্পর থেকে 3.4Å দূরত্বে অবস্থিত।
৮. DNA-র দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে, যেমন- মানুষের দেহেকোষের DNA-র দৈর্ঘ্য 174cm এবং ব্যাকটেরিয়ার DNA-র দৈর্ঘ্য 1.4 mm। DNA-র আণবিক ওজন 10-10° হতে পারে।
উদ্দীপকের প্রথম জৈব এসিডটি হলো ডাবল স্ট্যান্ডবিশিষ্ট DNA এবং দ্বিতীয় জৈব এসিডটি হলো রাইবোজ সমৃদ্ধ এক সূত্রক বিশিষ্ট RNA । DNA এবং RNA অণুর মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো-