A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘প্রতিটি 0.02 m…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — স্থির তড়িৎ🔢 সৃজনশীল নং ৯২🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

প্রতিটি 0.02 m ব্যাসার্ধবিশিষ্ট আটটি গোলকের প্রত্যেকটিতে 2 C করে চার্জ প্রদান করা হলো। পরবর্তীতে উল্লেখিত গোলকগুলোকে একটি বৃহৎ গোলকে রূপান্তরিত করা হলো।
[এক্ষেত্রে কোনো চার্জ অপচয় বা অন্য কোনোভাবে সংযোজিত হয় নাই]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি বিন্দু চার্জের মধ্যে নির্দিষ্ট দূরত্বের শূন্যস্থানে ক্রিয়াশীল বল ও ঐ দুই চার্জের মধ্যে একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাতকে ঐ মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, একটি ইলেকট্রন বা প্রোটনের চার্জই হলো প্রকৃতিতে ন্যূনতম মানের চার্জ। একটি ইলেকট্রনের চার্জকে (−e) এবং একটি প্রোটনের চার্জকে ( +e ) দ্বারা চিহ্নিত করা হয়। এর মান e=1.6×10−19C । অন্য সকল চার্জই এ ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্র। অর্থাৎ ইলেকট্রনের চার্জের গুণিতক হবে। একে চার্জের কোয়ান্টায়ন বলে। এ থেকে বুঝা যায় প্রকৃতিতে e মানের ভগ্নাংশ কোনো চার্জের অস্তিত্ব নেই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, প্রতিটি গোলকের চার্জ, q=2C
প্রতিটি গোলকের ব্যাসার্ধ, r=0.02m
চার্জের তলঘনত্ব, σ= ?
আমরা জানি, σ=qA=q4πr2

=24π(0.02)2=397.89 cm2

অতএব, উল্পিখিত যেকোনো একটি ক্ষুদ্র গোলকে চার্জের তল ঘনত্বের মান 397.89 cm2.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, প্রত্যেকটি ছোটো গোলকের ব্যাসার্ধ, r=0.02m
প্রত্যেকটি ছোটো গোলকের আধান, q=2C
ছোট গোলকের সংখ্যা, n=8 টি
ধরি, বড়ো গোলকের ব্যাসার্ধ =R
শর্তমতে, n× ছোটো গোলকের আয়তন = বড়ো গোলকের আয়তন
বা, 43πr3×n=43πR3
বা, R3=8r3
বা, R=2r=2×0.02m=0.04m
∴ বড়ো গোলকে বিভব, V=14πϵ0nqR

=9×109×8×20.04=3.6×1012 V

আবার, ক্ষুদ্র গোলকগুলোর পৃষ্ঠে বিভবের সমষ্টি,

V′=n×14πϵ0⋅qr=8×9×109×20.02=7.2×1012V

এখানে, V≠V′
সুতরাং, উদ্দীপকের ক্ষুদ্র গোলকের পৃষ্ঠে বিভবের সমষ্টি এবং রূপান্তরিত বৃহৎ গোলকের বিভব একই হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘প্রতিটি 0.02 m…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”