A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘প্রতিটি জীবের একটি…’ সিলেট বোর্ড ২০২৪ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রতিটি জীবের একটি বৈজ্ঞানিক নাম থাকে যা ICBN এবং ICZN কর্তৃক স্বীকৃত। যেমন: Oryza sativa, Nostoc, Amoeba.

উত্তর:

ভৌত বিজ্ঞানের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাই বাস্তুবিদ্যা।

উত্তর:

যেসকল উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সেগুলো হলো অটোট্রফিক অর্থাৎ স্বভোজী। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল অত্যাবশ্যক। মানুষের দেহে ক্লোরোফিল নেই তাই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করতে পারে না। এ কারণে মানুষকে হেটারোট্রফিক বা পরভোজী বলা হয়।

উত্তর:

উদ্দীপকে উল্লিখিত প্রথম জীবটি হলো Oryza sativa যার সাধারণ নাম ধান। এটি প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্লানটি রাজ্যের সদস্যরা' প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। যেহেতু ধানের সাথে প্লানটি রাজ্যের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, তাই ধান প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত।

উত্তর:

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় জীবটি হলো Nostoc এবং তৃতীয় জীবটি হলো Amoeba। জীব দুটি একই রাজ্যের অন্তর্ভুক্ত নয়। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-
প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু Nostoc এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে রাইবোজোম আছে। এদের কোষ বিভাজন দ্বি-বিভাজন প্রক্রিয়ায় ঘটে এবং এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এ বৈশিষ্ট্যগুলো মনেরা রাজ্যের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। এ কারণে Nostoc মনেরা রাজ্যের অর্ন্তভুক্ত।
অপরদিকে, Amaeba এককোষী, তবে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট।
কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন ও কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে।
এ বৈশিষ্ট্যসমূহের বিচারে Amoeba প্রোটিস্টা রাজ্যের অর্ন্তভুক্ত। উপর্যুক্ত বৈশিষ্ট্য বিশ্লেষণে বলা যায় যে, Nostoc এবং Amoeba একই রাজ্যের অন্তর্ভুক্ত নয়।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘প্রতিটি জীবের একটি…’ সিলেট বোর্ড ২০২৪ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”