| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘প্রত্যয় তার প্রতিটি…’ মাইলস্টোন কলেজ ২০২৬ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

প্রত্যয় তার প্রতিটি কাজকর্মে দেশের কথা ভাবেন। দেশের উন্নয়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
জাতীয়তার ভিত্তিতে গঠিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রই হলো জাতিরাষ্ট্র।
লালফিতার দৌরাত্ম্য বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়।
Red Tapism বা 'লালফিতা' প্রত্যয়টি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত ছিল। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। তখন থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়মকানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লালফিতার দৌরাত্ম্য শব্দটির ব্যবহার শুরু হয়। লালফিতার দৌরাত্ম্যের ফলে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন বিষয় ফাইলবন্দি হয়ে পড়ে থাকে। আমলারা বড় বেশি আনুষ্ঠানিক। এ কারণে তারা সমস্যার মানবিক দিক ও বাস্তব ফলাফলকে উপেক্ষা করে যেকোনো কাজকে প্রশাসনিক পুরোনো নিয়মনীতি ও বিধিবিধানের বাঁধনে বাঁধতে চান। এ বিষয়টিই লালফিতার দৌরাত্ম্য বা Red Tapism নামে পরিচিত।
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রমে পাঠ্যবইয়ের যে ধারণা প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত বিষয়টি হলো দেশপ্রেম। আর দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক একই সূত্রে গাঁথা।
জাতীয়তা ও দেশপ্রেম উভয়েই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। জাতীয়তা ও দেশপ্রেম পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। উৎপত্তিগত দিক থেকে কখনও দেশপ্রেম প্রথমে সৃষ্টি হয়, পরবর্তীতে জাতীয়তা। আবার কখনও জাতীয়তাই প্রথমে সৃষ্টি হয়। মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের উন্মেষ ঘটে এবং ক্রমে তা বিকশিত হয়। আর দেশপ্রেম জাতীয়তা, জাতি ও রাষ্ট্র গঠনের মূলমন্ত্র হিসেবে কাজ করে।
ভৌগোলিক নৈকট্য, ভাষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সেই চেতনাকেই জাতীয়তা বলে। জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ জনসমষ্টির নিজ দেশ ও ভাষা-সংস্কৃতির প্রতি যে আবেগ ও ভালোবাসা তার মূলে রয়েছে দেশপ্রেম। অর্থাৎ দেশপ্রেম থেকেও জাতীয়তাবোধ তৈরি হয়।
পরিশেষে বলা যায়, দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক অত্যন্ত নিবিড়। দেশপ্রেমের মূলে রয়েছে জাতীয়তার চেতনা। আবার জাতীয়তা সৃষ্টিতেও দেশপ্রেম মূলমন্ত্র হিসেবে কাজ করে। তাই বলা যায়, দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।