A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পশ্চাৎপদের দু’টি অস্থির…’ ঢাকা বোর্ড ২০২৩ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ১৫🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পশ্চাৎপদের দু’টি অস্থির সন্ধিস্থলে প্যাটেলা নামক অস্থি রয়েছে। এসকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে ভূমিকা রাখে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রথম ৭ জোড়া পর্শুকাকে বলা হয় আসল বা প্রকৃত পর্শুকা। এই পর্শুকাসমূহের বৈশিষ্ট্য হলো, এদের সম্মুখ অংশ তরুণাস্থি দ্বারা গঠিত এবং এরা সামনের দিকে স্টার্ণামের সাথে যুক্ত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হিউমেরাস ও ফিমার সংলগ্ন বাইসেপস পেশি চলনের সময় হাত ও পায়ের নিম্নাংশে ভাজ করে, এদের ফ্লেক্সর পেশি বলে।

হিউমেরাস ও ফিমার সংলগ্ন ট্রাইসেপস পেশি হাত ও পায়ের ভাজ করে নিম্নাংশকে প্রসারিত করে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয় এদের এক্সটেনসর পেশি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির পেশিটি হলো কঙ্কাল পেশি/ ঐচ্ছিক পেশি। নিচে এর গঠন বর্ণনা করা হলো:

কঙ্কাল পেশিকে অমসৃন/রৈখিক পেশিও বলা হয়। মুলত যেসব পেশিটিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্তু দিয়ে গঠিত এবং প্রাণীর ইচ্ছেমতো সংকুচিত ও প্রসারিত হয়ে দেহ সঞ্চালনে মুখ্য ভুমিকা পালন করে তাই কঙ্কাল পেশি। 

এরা টেন্ডন নামক ১ প্রকার তন্তময় যোজক টিস্যু দিয়ে অস্থির সাথে যুক্ত থাকে। মুলত পেশিকোষ দিয়ে গঠিত। পেশিতে পেশিতন্তগুলো বান্ডল আকারে বিন্যস্ত। প্রতিটি গুচ্ছকে ফ্যাসিকুলাস বলে। আরও যেসকল টিস্যু থাকে-১)এন্ডোমাইসিয়াম,২)পেরিমাইসিয়াম ও ৩) এপিমাইসিয়াম।

প্রতিটি পেশিকোষ সরু,লম্বা, দৈর্ঘ্যে ১-৪mm, প্রস্থে ১০-৪০মাইক্রোমিটার। নিজস্ব সারকোলেমা আছে। সারকোপ্লাজম,নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি থাকে।মায়োফাইব্রিল নামন অনুসূত্রক মায়োফিলামেন্ট দিয়ে গঠিত যা ২ প্রকার: ১)অ্যাকটিন ও ২)মায়োসিন।এখানে পর্যায়ক্রমে বহু সাদা-কালো ব্যান্ড দেখায় যায়। এভাবে একটি কঙ্কাল পেশি গঠিত হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত সন্ধি অর্থাৎ ঐচ্ছিক পেশি । অস্থি সঞ্চালনে ঐচ্ছিক পেশির ভূমিকা ব্যাখ্যা করা হলো:

ঐচ্ছিক পেশি মানুষের ইচ্ছা অনুযায়ী সংকোচন ও প্রসারন করা যায়। হাত ও পায়ের বড় বড় অস্থিসমূহ দেহের অন্যান্য অস্থির সঞ্চালনের জন্য এ পেশি কলাই পেশি ভূমিকা পালন করে। এ পেশি চলনে সহায়তা করে। এরা দেহের তাপ নিয়ন্ত্রন করে। উত্তেজনায় উদ্দীপিত হয়ে প্রতিবর্তী ক্রিয়ার সহায়তা করে। এ পেশি অস্থির সাথে সংযুক্ত থেকে দেহের আকৃতি প্রদান করে, দেহভঙ্গি নিয়ন্ত্রন করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পশ্চাৎপদের দু’টি অস্থির…’ ঢাকা বোর্ড ২০২৩ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”