| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘পুত্ররা সকলেই স্বাভাবিক…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

পুত্ররা সকলেই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও কন্যারা বর্ণান্ধের বাহক।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার রেসাস বানরের লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন। এই অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা Rh ফ্যাক্টর বলে।
একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, তখন এ ঘটনাকে এপিস্ট্যাসিস বলে। সেক্ষেত্রে বাধাদানকারী জিনকে এপিস্ট্যাটিক জিন এবং বাধাপ্রাপ্ত জিনকে হাইপোস্ট্যাটিক জিন বলে। এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ৯:৩:৩:১ নানাভাবে পরিবর্তিত হয়।
উদ্দীপক অনুযায়ী, আলোচ্য দম্পতির পুত্ররা সকলেই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও কন্যারা বর্ণান্ধের বাহক। বর্ণান্ধতা একটি X-লিংকড প্রচ্ছন্ন রোগ, অর্থাৎ এটি X ক্রোমোসোমে অবস্থিত জিনের ত্রুটির কারণে হয়।
ধরি, হলো স্বাভাবিক দৃষ্টির জিন এবং হলো বর্ণান্ধতার জন্য দায়ী জিন। যেহেতু সকল পুত্র স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এর অর্থ হলো তারা তাদের মায়ের কাছ থেকে স্বাভাবিক দৃষ্টির X জিন বহনকারী X ক্রোমোসোম পেয়েছে। মায়ের যদি বর্ণান্ধতার জন্য দায়ী জিন থাকত, তাহলে সেটি পুত্র সন্তানে সঞ্চারিত হতো এবং পুত্ররা বর্ণান্ধ হতো। যেহেতু কোনো পুত্র বর্ণান্ধ নয়, তাই তাদের মা বাহক নন,বরং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন অর্থাৎ মায়ের জিনোটাইপ ।
কিন্তু কন্যারা তাদের পিতার কাছ থেকে একটি X ক্রোমোসোম এবং মায়ের কাছ থেকে একটি X ক্রোমোসোম পায়। যদি কন্যারা বাহক হয়, তারা মায়ের কাছ থেকে জিন এবং পিতার কাছ থেকে জিন পেয়েছে। সেক্ষেত্রে পিতা অবশ্যই জিন বহনকারী হবেন। আমরা জানি, পুরুষদের ক্ষেত্রে কেবল একটি জিন থাকলে তারা বর্ণান্ধ হয়। তাহলে পিতামাতার জিনোটাইপ হবে-
পিতা: (বর্ণান্ধ পুরুষ)
মাতা: (স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলা, বাহক নন)
উদ্দীপক অনুযায়ী, কন্যাদের জিনোটাইপ হলো যারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু বর্ণান্ধতার বাহক। এখন, এই কন্যার () সাথে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ছেলের বিয়ে হলে তাদের পরবর্তী বংশধরদের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করা হলো-
(২৫%): স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যা।
(২৫%): স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র।
(২৫%): বর্ণান্ধতার বাহক কন্যা (স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন)।
(২৫%): বর্ণান্ধ পুত্র।