| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রহিম একটি স্যাঁতসেঁতে…’ ভোলা সরকারি কলেজ ২০২৬ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

রহিম একটি স্যাঁতসেঁতে দেয়াল থেকে একটি উদ্ভিদ সংগ্রহ করল। উদ্ভিদটি থ্যালয়েড, বিষমপৃষ্ঠ এবং এর অগ্রভাগ খাঁজকাটা। উদ্ভিদটির প্রস্থচ্ছেদে ওপরের দিকে আত্তীকরণ অঞ্চল এবং নিচের দিকে সঞ্চয়ী অঞ্চল দেখা যায়। উদ্ভিদটি উভচর উদ্ভিদ হিসেবে পরিচিত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য হলো দেহ থ্যালয়েড এবং মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে।
রিক্সিয়ার আবাসস্থল: এরা স্যাঁতসেঁতে মাটিতে, আর্দ্র প্রাচীরের গাঁয়ে জন্মে থাকে। নদী তীরের বালিতে জন্মে। ছোটো ছোটো ডোবা-পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়।
গঠন: দেহ থ্যালয়েড, রোজেট অবস্থা দেখা যায়। মধ্যশিরা, অগ্রস্থ খাঁজ, স্কেল ও রাইজয়েড দেখা যায়। অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে থ্যালাসকে ৩টি অঞ্চলে ভাগ করা যায়। ফটোসিনথেটিক অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল, নিম্নত্বক।
উদ্দীপকের উদ্ভিদটি হলো Riccia। নিচে এর শনাক্তকারী বৈশিষ্ট্য পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করা হলো-
১. Riccia-এর গ্যামেটোফাইট থ্যালাসবৎ, বিষমপৃষ্ঠ, দ্ব্যাগ্রভাবে শাখান্বিত।
২. শাখান্বিত থ্যালাসটি মধ্যশিরা ও অগ্রস্থ খাঁজবিশিষ্ট।
৩. থ্যালাসের অঙ্কীয় দেশে বহুকোষী শল্ক, এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড থাকে।
৪. থ্যালাসটি অভ্যন্তরীণভাবে আত্তীকরণ অঞ্চল ও সঞ্চয়ী অঞ্চল নিয়ে গঠিত।
৫. অন্তর্গঠনে অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক ও সুগঠিত নিম্নত্বক বিদ্যমান।
৬. সঞ্চয়ী অঞ্চল বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত।
৭. স্পোরোফাইট সরল ও সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল।
উদ্দীপকের উদ্ভিদ অর্থাৎ Riccia-র অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করে এর আত্তীকরণ ও সঞ্চয়ী অঞ্চলের কাজ মূল্যায়ন করা হলো-
থ্যালাসের অভ্যন্তর তিনটি অঞ্চলে বিভক্ত: যথা- (i) উপরের দিক ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, (ii) নিচের দিকে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল এবং (iii) নিম্নত্বক।
(i) ফটোসিনথেটিক/আত্তীকরণ অঞ্চল: থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত কোষগুলো খাড়াভবে সজ্জিত থেকে এ অঞ্চল গঠিত। এ অংশের কোষগুলো ক্লোরোপ্লাস্টযুক্ত। তাই এ স্তরে খাদ্য প্রস্তুত হয়ে থাকে। এরা স্তরে স্তরে সজ্জিত হয়ে বহু পৃথক পৃথক ফিলামেন্ট সৃষ্টি করে। ফিলামেন্টের ফাঁকে নালির ন্যায় বায়ুপূর্ণ অংশগুলোকে বায়ুপ্রকোষ্ঠ বলে। বায়ুপ্রকোষ্ঠগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু রন্ধ্রের মাধ্যমে বাইরের সাথে যোগাযোগ স্থাপন করে। ফিলামেন্টের অগ্রস্থ কোষটি ক্লোরোপ্লাস্টবিহীন এবং এটি এপিডার্মিস/ঊর্ধ্বত্বক সৃষ্টি করে।
(ii) সঞ্চয়ী অঞ্চল: থ্যালাসের নিম্নভাগে বর্ণহীন প্যারেনকাইমা কোষ নিয়ে এ অঞ্চল গঠিত। এ অঞ্চলে কোনো বায়ুপ্রকোষ্ঠে নেই। এ অঞ্চলে কোষে স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চিত থাকে।
(iii) নিম্নত্বক: একসারি কোষ দিয়ে নিম্নত্বক গঠিত। নিম্নত্বক সুগঠিত। নিম্নত্বক থেকে বহু এককোষী রাইজয়েড ও বহুকোষী শল্ক বা স্কেল নির্গত হয়।