A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রহিম এমন একটি…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৬ – রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন🔢 সৃজনশীল নং ১২২🏢 প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রহিম এমন একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা ও দেশের স্বার্থে কাজ করা। করিমও একটি সংগঠনের সাথে যুক্ত যার উদ্দেশ্য হলো মিছিল-মিটিং -এর মাধ্যমে সরকারের ওপর চাপ প্রয়োগ করে নিজস্ব স্বার্থ রক্ষা করা। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

এনজিও হলো এমন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সাধারনত অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে মানব কল্যাণ ও পরিবেশগত কল্যাণের লক্ষ্যে কাজ করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্পুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মাওলানা ভাসানী প্রমুখের নেতৃত্ব কে সম্মোহনের নেতৃত্ব বলা হয়ে থাকে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে রহিম যে সংগঠনের সদস্য তা হলো রাজনৈতিক দল। রহিম এমন একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা এবং দেশের স্বার্থে কাজ করা। এসব বিষয়ে একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কে তুলে ধরে।

রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো -

১. রাজনৈতিক দল কতিপয় ব্যক্তিদের নিয়ে সংঘটিত একটি সংগঠন, যা কখনো ছোট ও কখনো বড় হতে পারে।

২. রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে চেষ্টা করে।

৩. রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে।

৪. প্রত্যেক রাজনৈতিক দলের লক্ষ্য বৈধ উপায় ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা।

৫. রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় সার্থক সংরক্ষণ করে থাকে।

৬. রাজনৈতিক দলের একটি অন্যতম বৈশিষ্ট্য পরমতসহিষ্ণুতা। বিভিন্ন মত ও আদর্শের ব্যক্তিবর্গের সম্মেলন রাজনৈতিক দলে ঘটে বলে তারা পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত রহিম এর সংগঠন দ্বারা রাজনৈতিক দল এবং করিমের সংগঠন দ্বারা চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে বোঝানো হয়েছে । নিচে পাঠ্য বইয়ের আলোকে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করা হলো -

১. রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থকে সংরক্ষণ এবং সমগ্র জনসাধারণের কল্যাণ সাধন।অন্যদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হলো গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ।

২.রাজনৈতিক দল কোন বিষয় সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সিদ্ধান্ত গ্রহণের জন্য আলাপ-আলোচনার প্রয়োজন হয়। অন্যদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর যেকোনো বিষয়ে সহজে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

৩.রাজনৈতিক দল সুনির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে গড়ে ওঠে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোন বিশেষ মতাদর্শের ভিত্তিতে সৃষ্টি হয় না।

৪. সকল সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায়, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব নাও থাকতে পারে।

৫. রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না।

উপরিক্ত বিষয়বস্তুর কারণে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রহিম এমন একটি…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৬ – রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”