| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রহিম স্বাভাবিক বাক্-শ্রবণক্ষম…’ ঢাকা বোর্ড ২০২১ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রহিম স্বাভাবিক বাক্-শ্রবণক্ষম হলেও তার বাবা-মা উভয়ই মূকবধির। জিনতাত্তি¡ক বিশ্লেষণে দেখা গেছে তার বাবা-মায়ের
জিনোটাইপ যথাক্রমে AAbb ও aaBB.
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনযুগলের গঠনকে জিনোটইপ বলে।
F1 বা F2 জনুর বংশধরগুলো খাঁটি না সংকর, তা জানার জন্য তাদেরকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের সাথে সংকরায়ন বা ক্রস করা হলে একে টেস্ট ক্রস বলা হয়। যেমন- কোন সংকর লম্বা গাছ (Tt) এর সাথে বিশুদ্ধ খাটো গাছ (it) এর সংকরায়ন ঘটালে ফিনোটাইপিক ও জিনোটাইটিক অনুপাত হবে ১ : ১ ।
উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। ঘটনাটি লক্ষ করলে দেখা যায় রহিমের বাবা-মা মূক বধির হলেও রহিম স্বাভাবিক ।
এই ঘটনার জিনতাত্ত্বিক ব্যাখ্যা নিচে প্রদান করা হলো-
ধরি, a ও b দুটি প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় তাদের প্রকট, A ও B জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় । a ও b দুটি মূক-বধিরতা সৃষ্টিকারী জিন ।
অতএব, রহিমের বাবার জিনোটাইপ হচ্ছে AAbb এবং রহিমের মাতার জিনোটাইপ হচ্ছে aaBB.
পিতামাতা (Pi)
ফিনোটাইপ → (-)মূক-বধির x (+)মূক-বধির
জিনোটাইপ →AA bb aaBB
গ্যামেট → Ab aB
F1 জনু :
জিনোটাইপ → AaBb
ফিনোটাইপ → স্বাভাবিক (বাক শ্রবণক্ষম)
উপরোক্ত জিনতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় যে, F1 জনুতে রহিমের জিনোটাইপ এসেছে AaBb। দ্বৈত প্ৰচ্ছন্ন এপিস্ট্যাসিস এর প্রভাব তখনই কাজ করবে যখন a ও b যেকোনো জিন হোমোজাইগাস (একজোড়া) অবস্থায় থাকবে। রহিমের ক্ষেত্রে a. অথবা b প্রচ্ছন্ন মূক- বধিরতা সৃষ্টিকারী জিন হোমোজাইগাস (aa) বা (bb) অবস্থায় না আসার কারণে তাদের প্রকট জিনকে বাধা (A, B) দিতে পারেনি । তাই রহিম পিতামাতার অনুরূপ মূক-বধির না হয়ে স্বাভাবিক বাক শ্রবণক্ষম হয়েছে।
“গ” নং প্রশ্নত্তর হতে পাওয়া যায় রহিমের জিনোটাইপ হবে= AaBb. রহিমের সাথে অনুরূপ জিনোটাইপধারী কন্যার বিবাহ পরবর্তী বংশধরের মধ্যে বৈশিষ্টগুলি কীরূপ প্রকাশ পাবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো :
পিতামাতা 1)
ফিনোটাইপ (-) বাকশ্রবণক্ষম X (+)বাকশ্রবণক্ষম
জিনোটাইপ AaBb AaBb
গ্যামেট (AB), (Ab), (aB), (ab) (AB), (Ab), (aB), (ab)
সুতরাং,রহিমের সন্তানদের মধ্যে ৯জন স্বাভাবিক ও ৭ জনমূক-বধির জন্মগ্রহণ করেছে ।
তাদের ফিনোটাইপিক অনুপাত = স্বাভাবিক : মূক-বধির = ৯:৭