A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রহিমের প্রস্রাবের পরিমাণ…’ রাজশাহী বোর্ড ২০১৯ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — বর্জ্য ও নিষ্কাশন🔢 সৃজনশীল নং ১৪🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রহিমের প্রস্রাবের পরিমাণ কয়েকদিন যাবৎ কমে যাওয়ায় ডাক্তার তাকে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিলেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের শক্তি বা ঘনত্বকে pH বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্তকে পাম্প দিয়ে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিস্তুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয়, তাই হলো হিমোডায়ালাইসিস। এ প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি, দ্রবণ ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয়। এ ধরনের বৃক্ক আসল বৃক্কের মতোই কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের রহিমের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গটি হলো বৃক্ক। বৃক্ক মানবদেহে বিভিন্নভাবে কাজ করে। নিচে বৃক্কের কাজ বর্ণনা করা
হলো-
১. বৃক্ক দেহ হতে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে।
২. বৃক্ক হতে বিভিন্ন বিষ, অতিরিক্ত ঔষধ ও হরমোন বহিষ্কৃত হয়, বৃক্কের মাধ্যমে রক্ত থেকে অতিরিক্ত চিনি ও অ্যামিনো এসিড অপসারিত হয়।
৩. বৃক্ক রক্তের প্লাজমার পানি সুরক্ষার মাধ্যমে দেহের পানি সাম্যতা রক্ষা করে।
৪. বৃক্ক দেহের সোডিয়াম, পটাসিয়াম, ক্লোরাইড ইত্যাদির আয়নমাত্রা নিয়ন্ত্রণ করে।
৫. রক্ত দেহের বিভিন্ন তরলের pH নিয়ন্ত্রণের মাধ্যমে দেহের অম্ল-ক্ষারের ভারসাম্যতা রক্ষা করে।
৬. বৃক্ক থেকে রেনিন নামক এনজাইম এবং এরিথ্রোপয়েটিন এবং অ্যানজিওটেনসিন হরমোন ক্ষরিত হয়।
৭. দীর্ঘ সময় অনাহারে থাকলে বৃক্ক গ্লাইকোনিওজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও লিপিড থেকে শর্করা উৎপাদন করে। এ সময় বৃক্কে প্রায় ২০% গ্লুকোজ সরবরাহ করতে হয়।
৮. বৃক্ক রক্ত ও কোষকলার অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে রহিমের সমস্যা সমাধানে যে হরমোনটি ভূমিকা রাখবে তা হলো এন্টি-ডাইইউরেটিক হরমোন (ADH)। ADH-কে ভ্যাসোপ্রেসিনও বলা হয়। দেহের পানির পরিমাণ কম হলে রক্তে ADH এর পরিমাণ বৃদ্ধি পায়, ফলে বৃক্ক অল্প পরিমাণে মূত্র উৎপাদন করে এবং দেহের পানির পরিমাণ ঠিক থাকে। অন্যদিকে কোন কারণে পানির আধিক্য দেখা দিলে রক্তে ADH অতিমাত্রায় কমে যায় এবং - দেহের পানির পরিমাণ বেড়ে যায় কারণ বৃক্কে পানি শোষণের ক্ষমতা কমে যায়। এ অবস্থায় মূত্রের প্রতি মিনিটে ১৬ মিলিলিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রহিমের মূত্র কমে যাওয়া সমস্যা সমাধানে যখন সে প্রচুর পানি খাবে তখন তার রক্তে ADH এর পরিমাণ কমে যাবে।
এর ফলে রহিমের বৃক্কের পানি শোষণের ক্ষমতা কমে যাবে। এ অবস্থায় রহিমের মূত্রের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে।
অতএব বলা যায় যে, রহিমের সমস্যা সমাধানে ADH হরমোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রহিমের প্রস্রাবের পরিমাণ…’ রাজশাহী বোর্ড ২০১৯ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”