| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রহমান সাহেবের সকালের…’ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ২০২৪ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রহমান সাহেবের সকালের নাস্তা হলো।
P→ আলু
Q→ সরিষার তেল
R→ ভাত
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
যে গ্রন্থি একই সাথে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে তাই হলো মিশ্ৰগ্ৰন্থি।
যকৃতের একটি বিপাকীয় কার্যাবলি হলো গ্লুকোনিওজেনেসিস । গ্লুকোজের চাহিদার প্রেক্ষিতে যদি যকৃতে গ্লাইকোজেনের ঘাটতি পড়ে তখন ননকার্বোহাইড্রেট উৎস যেমন- অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল প্রভৃতি থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়। এ প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে।
উদ্দীপকে উল্লিখিত প্রথম (P) ও তৃতীয় (R) হলো যথাক্রমে আলু ও ভাত, যা শর্করা জাতীয় খাদ্যের উৎস। নিচে এর পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে এলে তা অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের ক্রিয়ায় পরিপাক হতে থাকে অগ্ন্যাশয়ের অ্যামাইলেজ ক্লোরাইড আয়নের উপস্থিতিতে সামান্য ক্ষারধর্মী পরিবেশে স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সট্রিনকে আর্দ্রবিশ্লিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ ও লিমিট ডেক্সট্রিন নামে ক্ষুদ্র ডেক্সট্রিন অণু উৎপন্ন করে । মল্টেজ এনজাইম মল্টোজের উপর কাজ করে গ্লুকোজে পরিণত করে যা আন্ত্রিক রসের এনজাইমের ক্রিয়ার ক্ষেত্রে লক্ষ করা যায়।
আন্ত্রিক অ্যামাইলেজ স্টার্চ, ডেক্সট্রিন প্রভৃতি পলিস্যাকারাইডকে আর্দ্রবিশ্লিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ ও ক্ষুদ্র ডেক্সট্রিন অণু উৎপন্ন করে। আইসোমল্টেজ এনজাইম আইসোমল্টোজকে আর্দ্রবিশ্লিষ্ট করে মল্টোজ ও গ্লুকোজ উৎপন্ন করে। মল্টোজকে মল্টেজ এনজাইম ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে এবং সুক্রেজ এনজাইম সুক্রোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজে পরিণত করে। এভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়।
উদ্দীপকে উল্লিখিত 'Q' হলো সরিষার তেল যা স্নেহজাতীয় খাদ্যের উৎস। এ জাতীয় খাদ্যের পরিপাকজাত সারবস্তু হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড ইত্যাদি। স্নেহজাতীয় খাদ্যের সারবস্তু শোষণ ও দেহের বিভিন্ন অংশে পরিবহনে রক্ত ও লসিকা উভয়েই ভূমিকা রাখে।
পরিপাকের মাধ্যমে স্নেহজাতীয় খাদ্যবস্তু ভেঙ্গে উৎপন্ন গ্লিসারল ও অধিকাংশ ছোট ফ্যাটি অ্যাসিড সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় ক্ষুদ্রান্ত্রের ভিলাস দ্বারা শোষিত হয়। পরবর্তীতে তা তরল আকারে রক্ত দ্বারা শোষিত হয়ে পোর্টাল সংবহনতন্ত্রে প্রবেশ করে এবং দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। অপরদিকে বড় ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড পিত্তরসের সঙ্গে সংযুক্ত হয়ে মাইসেলি নামক আণুবীক্ষণিক কণা সৃষ্টি করে। মাইসেলি ব্যাপনের মাধ্যমে শোষণকারী কোষে প্রবেশ করে এবং ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়। ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল ফসফোলিপোপ্রোটিন আবরণে আবৃত হয়ে কাইলোমাইক্রন নামক বড় স্নেহকণা গঠন করে। এ পর্যায়ে এসব স্নেহকণা শোষণকারী কোষ ত্যাগ করে ভিলাসের লসিকাতন্ত্রে প্রবেশ করে এবং ল্যাকটিয়েলে বিদ্যমান লসিকা দ্বারা শোষিত হয়। এরপর লসিকার মাধ্যমে এগুলো শিরার রক্তে পরিবাহিত হয়। পরবর্তীতে শিরার রক্তপ্রবাহের মাধ্যমে শোষিত এসব সারবস্তু যকৃত হয়ে হূৎপিণ্ডে যায় এবং সেখান থেকে দেহের বিভিন্ন কোষে পরিবাহিত হয় । উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের 'Q' (সরিষার তেল) অর্থাৎ স্নেহজাতীয় খাদ্যের সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।