A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রাজ্য A -নষ্টকরাজ্য…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏢 প্রতিষ্ঠান: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

রাজ্য A -নষ্টক
রাজ্য B-পাট
রাজ্য C-ইলিশ 

উত্তর:

জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন ঘটে তাই কনজুগেশন। 

উত্তর:

ভূণবিদ্যা এবং পরজীবীবিদ্যা উভয়ই জীববিজ্ঞানের শাখা হলেও দুটি এক নয়। কারণ ভূণবিদ্যা হলো ভৌত জীববিজ্ঞানের একটি শাখা। এ শাখায় জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে, পরজীবীবিদ্যা হলো ফলিত জীববিজ্ঞানের শাখা। এ শাখায় পরজীবিতা, পরজীবী জীবের জীবনপ্রাণালি এবং রোগ নিয়ে আলোচনা করা হয়। পরজীবীবিদ্যা পরজীবীদের গঠন, জীবন চক্র, পোষক দেহের সঙ্গে তাদের সম্পর্ক এবং রোগ সৃষ্টি প্রক্রিয়া বিশ্লেষণ করে। 

উত্তর:

উদ্দীপকে উল্লেখিত রাজ্য-B এর অন্তর্গত জীবটি হলো পাট গাছ। এর বৈজ্ঞানিক নাম Corchorus capsularis, এই উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত এবং ICBN কর্তৃক স্বীকৃত দ্বিপদ নামকরণের পদ্ধতি বা নীতিমালা অনুসরণ করা হয়। নিচে পাট গাছের (Corchorus capsularis) নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- 

১. পাট গাছের নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে।
২. পাট গাছের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশ গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন- Corchorus capsularis। এটি পাট গাছের বৈজ্ঞানিক নাম, এখানে Corchorus গণ এবং capsularis প্রজাতিক পদ। 

৩. পাট গাছের বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে। কারণ একই নাম দুই পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।
৪. পাট গাছের বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড়ো অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।
৫. পাট গাছের বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন- Corchorus capsularis |
৬. পাট গাছের বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন-
Corchorus capsularis |
৭. বৈজ্ঞানিক নামের শেষে নামদানকারীর নাম (সাধারণত সংক্ষিপ্ত) লিখতে হয়। Corchorus capsularis Li. (এখানে Li লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ)।
৮. যদি কয়েকজন বিজ্ঞানী পাট গাছকে বিভিন্ন বিজ্ঞানসম্মত নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। 

উত্তর:

উদ্দীপকের 'A' এবং 'C' রাজ্যের অন্তর্গত জীব দুটি হলো যথাক্রমে নস্টক (নীলাভ সবুজ শৈবাল) এবং ইলিশ। এদের মধ্যে নস্টক হলো রাজ্য-১ মনেরা এর অন্তর্ভুক্ত এবং ইলিশ হলো রাজ্য-৫ অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। নস্টক ও ইলিশ এর মধ্যে কোনটি অধিক উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো-
রাজ্য-১: মনেরা এর বৈশিষ্ট্যসমূহ হলো-
১. এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল।
২. কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।
৩. এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে।
৪. কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
৫. এরা শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে ও কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।
রাজ্য-৫: অ্যানিমেলিয়া এর বৈশিষ্ট্যসমূহ হলো-
১. এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী।
২. এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই।
৩. প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে।
৪.দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। 

৫. এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে।
৬. পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়।
৭. ভূণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়।
উপর্যুক্ত দুই রাজ্যের অন্তর্ভুক্ত জীব দুটির বৈশিষ্ট্য পর্যালোচনা করলে বুঝা যায় যে, অ্যানিমেলিয়া রাজ্যের জীব ইলিশ, মনেরা রাজ্যের জীব নস্টক অপেক্ষা অধিক উন্নত। 

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রাজ্য A -নষ্টকরাজ্য…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”