A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘রায়হান ইয়ং এর…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৬ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — ভৌত আলোকবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৮৫🏢 প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

রায়হান ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 6×1014 Hz কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করে। সে চির হতে 1.55 m দূরত্বে রাখা পর্দায় কেন্দ্রীয় চরম হতে 22.5 mm দূরত্বে 15 টি ঝালর লক্ষ করল। অতঃপর সে 6×10−4 cm প্রস্থের একক চির ব্যবহার করে 1.33 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে পরীক্ষাটি পুনরায় সম্পন্ন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ দুটি উৎস হতে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যে নির্গত হলে এবং তা সর্বদা বজায় থাকলে এরূপ দুটি আলোক উৎসকে সুসংগত উৎস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফ্রনহফার শ্রেণি ও ফ্রেনেল শ্রেণির অপবর্তনের মধ্যে দুটি পার্থক্য হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, চির হতে পর্দার দূরত্ব, D=1.55 m
আলোর কম্পাংক, f=6×1014 Hz
∴ আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ=cf=3×1086×1014=5×10−7 m
ঝালরের প্রস্থ, x=22.5 mm15=1.5 mm=1.5×10−3 m
চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, a= ?
আমরা জানি, x=λD2a
বা, a=λD2x=5×10−7×1.552×1.5×10−3=2.58×10−4 m
অতএব, ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, 2.58×10−4 m.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, চিরের প্রস্থ, a=6×104 cm=6×106 m আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ=5×107 m [‘গ’ হতে]
∴μ=1.33 প্রতিসরণাঙ্কের মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য,

λ′=λμ=5×10−71.33÷3.76×10−7 m

এখন, ১ম চরম ও দ্বিতীয় চরমের কৌণিক সরণ যথাক্রমে

θ1 ও θ2 হলে, asin⁡θ1=(2×1+1)λ′2

বা, sin⁡θ1=3λ′2a=3×3.76×10−72×6×10−6=0.094

∴θ1=sin1⁡(0.094)=5.4∘

এবং a sin⁡θ2=(2×2+1)=λ′2
বা, sin⁡θ2=5λ′2a=5×3.76×10−72×6×10−6=0.1567

∴θ2=sin⁡(0.1567)=9∘.

∴ পরপর দুটো চরমের কৌণিক ব্যবধান,

Δθ=θ2−θ1=9∘−5.4∘=3.6∘

আবার, ১ম অবম ও দ্বিতীয় অবমের কৌণিক সরণ যথাক্রমে θ1′ ও θ2′ হলে,

asin⁡θ1′=1×λ′

বা, θ1′=sin−1⁡(λ′a)=sin−1⁡(3.76×10−76×106)=3.6∘
এবং asin⁡θ2′=2×λ′
বা, θ2′=sin⁡(2λ′a)=sin−1⁡(2×3.76×10−76×10−6)=7.2∘
∴ পরপর দুটো অবমের কৌণিক ব্যবধান,

Δθ′=θ2′−θ1′=7.2∘−3.6∘=3.6∘

এখানে, Δθ=Δθ′
সুতরাং, দ্বিতীয় পরীক্ষাটিতে রায়হান দুটি উজ্জল ডোরা ও দুটি অন্ধকার ডোরার জন্য সমান কৌণিক দূরত্ব পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘রায়হান ইয়ং এর…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৬ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”