| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘রায়হান ও রীমা…’ সরকারি বিজ্ঞান কলেজ ২০২৪ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

রায়হান ও রীমা দম্পতির মধ্যে দুজনের রক্তের গ্রুপ যথাক্রমে A ও AB রায়হান Rh+ এবং রীমা Rh–।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম Equus.
সুদূর অতীতে বিলুপ্তপ্রাপ্ত প্রাণী যাদের নিদর্শন কেবল জীবাশ্মে পাওয়া যায় তাদের সাথে বর্তমানে জীবিত কোনো প্রজাতির প্রাণীর সাদৃশ্য বা মিল থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলে। প্লাটিপাস এ ধরনের একটি জীবন্ত জীবাশ্ম। প্লাটিপাসের সমসাময়িক ও সমগোত্রীয় সকল প্রাণীর বহু পূর্বে বিলুপ্তি ঘটলেও তাদের জীবাশ্ম থেকে প্রাপ্ত বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে প্লাটিপাসের বৈশিষ্ট্যের সাদৃশ্য থাকায় প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
উদ্দীপকের রায়হান ও রীমা দম্পতির দুজনের রক্ত গ্রুপ যথাক্রমে A ও AB । নিচে এদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো-
মানুষের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতি এবং তার সাথে সামঞ্জস্য রেখে রক্তরসের অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্ত গ্রুপের বৈশিষ্ট্য নির্ধারিত হয়। উদ্দীপকের রায়হানের রক্তের গ্রুপ A। তার রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন A এবং রক্তরসে অ্যান্টিবডি b এর উপস্থিতি রয়েছে। অ্যান্টিজেন-অ্যান্টিবডির কার্যকারিতার ফলে সে A ও AB গ্রুপকে রক্ত দিতে পারবে এবং A ও O গ্রুপ থেকে রক্ত নিতে পারবে।
অন্যদিকে, রীমার রক্ত গ্রুপ AB। তার রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন A ও B উভয়ই উপস্থিত তবে কোনো অ্যান্টিবডি নেই। সে সকল গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এবং শুধু AB গ্রুপকে রক্ত দিতে পারবে। এ ধরনের রক্ত গ্রুপধারীকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
উদ্দীপকের রায়হান ও রীমা দম্পতির মধ্যে রাহুয়ান Rh+ অর্থাৎ তার দেহে Rh ফ্যাক্টর রয়েছে কিন্তু রীমা Rh- অর্থাৎ তার দেহে Rh ফ্যাক্টর নেই। নিচে উক্ত দম্পতির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা বিশ্লেষণ করা হলো-
Rh+ রক্তগ্রুপের কোনো পুরুষের সাথে Rh- কোনো মহিলার বিয়ে হলে, তাদের সন্তান জন্মদানের ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Rh+, Rh- এর উপর প্রকট হওয়ায় রায়হান রীমা দম্পতির প্রথম সন্তান হবে Rh+। এ শিশু মাতৃগর্ভে থাকাকালীন মায়ের রক্তে এর বিপরীত অ্যান্টিবডি সৃষ্টি হবে। তবে Rh অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে উৎপন্ন হয় বলে রায়হান-রীমা দম্পতির প্রথম সন্তানের বেঁচে থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় সন্তান গ্রহণের ক্ষেত্রে মায়ের দেহে উৎপন্ন হওয়া Rh অ্যান্টিবডি ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে দিবে। ফলে রায়হান-রীমা দম্পতির ২য় বা তার পরবর্তী সন্তানগুলোর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।