A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৫৯🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ অর্ধ-পরিবাহীর সাথে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যালভানোমিটার খুব ছোট পরিমাণের তড়িৎ 

প্রবাহের অস্তিত্ব ওতড়িৎ প্রবাহের দিক নির্ণয়ে ব্যবহৃত হয়। অ্যামিটার তড়িৎ প্রবাহের মান পরিমাপের জন্য ব্যবহৃত হয়। গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটি রোধ যোগ করে অ্যামিটার তৈরী করা যায়। তাই বলা যায়-অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, 

ভূমি প্রবাহ, IB = 0.05mA

অ্যামিটরে প্রবাহ, IE= 0.95mA 

সংগ্রাহক প্রবাহ, Ic = ? 

প্রবাহ লাভ, B = ? 

আমরা জানি, 

IC=IE−IB=(0.95−0.05)mA=0.90 mA

এবং,  

B=ICIB=0.90 mA0.05 mA=18Ans.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ডিভাইসটি একটি n-p-n ট্রানজিস্টর। এটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে। কমন এমিটার সংযোগে ডিভাইসটি ব্যবহার করে এটি ব্যাখ্যা করা হলো- 

চিত্রে কমন এমিটার বিবর্ধকের বর্তনী সংযোগ দেখানো হয়েছে। ট্রানজিস্টর যখন বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়, তখন এর বেস- এমিটার জাংশনকে সম্মুখী ঝোঁক এবং বেস-কালেক্টর জাংশনকে বিমুখী ঝোঁক প্রদান করা হয়। এর জন্য বায়াসিং ভোল্টেজ VBB ও Vcc কে সংযুক্ত করা হয়। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের ধনাত্মক অর্ধচক্রে বেস ভোল্টেজ এবং বেস কারেন্টের মান বৃদ্ধি পায়। চিত্র হতে দেখা যায়, iBএর মান বৃদ্ধি পেলে বেস হতে ইলেকট্রনের প্রবাহ (তড়িৎ প্রবাহের বিপরীত দিকে) বেরিয়ে আসে। ফলে বেসে ইলেকট্রনের ঘাটতি বেড়ে যায়। 

 

যেহেতু, বেস-এমিটার জাংশন সম্মুখী ঝোঁক প্রাপ্ত অর্থাৎ এমিটারের বিভব বেসের বিভব হতে কম এবং একই সঙ্গে এমিটারে ইলেকট্রনের আধিক্য বেশি, তাই বেসের ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য এমিটার হতে প্রচুর সংখ্যক ইলেকট্রন বেসের দিকে আসে। এর ফলে এমিটারে ইলেকট্রনের প্রবাহ এবং তড়িৎ প্রবাহ iE বেড়ে যায়। এমিটার হতে আসা এই বিপুল সংখ্যক ইলেকট্রনের সামান্য কিছু সংখ্যক বেসের ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য যথেষ্ট হয়। বাকি ইলেকট্রনগুলো বেস হতে কালেক্টরের দিকে প্রবাহিত হয় (যেহেতু বেস কালেক্টর জাংশন বিমুখী ঝোঁক প্রাপ্ত, তাই ইলেকট্রনগুলো অপেক্ষাকৃত বেশি বিভবযুক্ত কালেক্টর এর দিকে অগ্রসর হয়)। এর ফলে কালেক্টরের  তড়িৎপ্রবাহের মানও বেড়ে যায়। ফলে রোধের উভয় পাশে বিভব পার্থক্যও বেড়ে যায় অর্থাৎ আউটপুট ভোল্টেজ বিবর্ধিত হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”