A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — সংবেদন ও প্রত্যক্ষণ🔢 সৃজনশীল নং ৩১🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধক বা ব্যাখ্যা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মনোযোগ এক প্রকার মানসিক প্রক্রিয়া,।
কোন একটি নির্দিষ্ট সময়ে যে বিষয়ের ওপর মনোযোগ নিবিষ্ট করা হয় তাই হলো মনোযোগের কেন্দ্র। অর্থাৎ যে বস্তুটি আমাদের মনোযোগ আকর্ষণ করে সেটির অবস্থান মনোযোগের কেন্দ্রে এবং অবশিষ্ট সকল উদ্দীপকের অবস্থান মনোযোগের প্রান্তে। মনোযোগের প্রান্তের উদ্দীপকগুলোর প্রতি আমরা তেমন মনোযোগ দেই না এবং দূরবর্তী প্রান্তে অবস্থিত উদ্দীপক সম্বন্ধে আমরা মোটেই সচেতন নই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প ১ এর খ তে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তসমূহকে বোঝানো হয়েছে। মনোযোগ অনেকগুলো অভ্যন্তরীণ বা ব্যক্তিগত শর্তের ওপর নির্ভরশীল নিম্নে তা আলোচিত হলো-
১. আবেগ : মনোযোগ নির্ধারণ করার ব্যাপারে আবেগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন- যাকে আমরা অপছন্দ করি না তার দোষ-ত্রুটি আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করে।
২. আগ্রহ: যার যে বিষয়ে আগ্রহ তার মনোযোগ সেই বিষয়ে বেশি।
৩. অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতা আরেকটি মনোযোগের গুরুত্বপূর্ণ ব্যক্তিনিষ্ঠ শর্ত।
৪. স্বাস্থ্য: মানুষের স্বাস্থ্যগত অবস্থা তার মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে। অসুস্থ ব্যক্তি খুব স্বাভাবিক কারণেই ঔষধ বা, ঔষধের বিজ্ঞাপনের প্রতি সহজে মনোযোগী হয়ে পড়ে।
৫.
প্রেষণা: কোন বিষয়ে বস্তুর প্রতি আমরা মনোযোগী হব তা নির্ভর করে প্রেষণার উপর। ক্ষুধার্ত খাদ্যের প্রতি, তৃষ্ণার্ত পানির প্রতি বেশি মনোযোগী হয়ে থাকে।
৬. প্রস্তুতি ও প্রত্যাশা: আমরা যা কিছু দেখতে বা শুনতে প্রস্তুত বা আমরা যা প্রত্যাশা করি সে বিষয়ে আমরা বেশি মনোযোগী হই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-২ এর খ অংশ হলো অন্ধকার অভিযোজন। আলো অভিয়োজন ও অন্ধকার অভিযোজন একে অন্যের বিপরীত অভিযোজিত ঘটনা বলে অবহিত করা যায়।
তীব্র আলোতে সংবেদনশীলতার ক্রমাবনতিকে আলো অভিযোজন বলা যেতে পারে। আমরা যদি আলোর দিকে তাকাই তাহলে চোখ আলো-অভিযোজিত হয়ে পড়ে। আলো অভিযোজিত চক্ষুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর সংবেদনশীলতা হ্রাস পায়। উদাহরণস্বরূপ বলা যায়, অন্ধকার কক্ষে হঠাৎ তীব্র আলো জ্বলে উঠলে প্রথমে চোখ বন্ধ হয়ে আসে কিছুই দেখা যায় না। কিন্তু ধীরে ধীরে সব কিছুই দৃষ্টিগোচর হয় এটি হলো আলো অভিযোজন। 
অপরদিকে খুব কম আলোতে দর্শন শক্তির পর্যায়ক্রমিক বৃদ্ধি বা উন্নতি ঘটলে অন্ধকার অভিযোজন সংঘটিত হয়। যেমন- সিনেমা হলে প্রবেশের পরে আলো নিভিয়ে দেয়া হলে প্রথমে কিছুই দেখা যায় না কিন্তু অল্প সময় পরে ধীরে ধীরে সবকিছুই আমাদের দৃষ্টিগোচর হয়। যদিও তখন আলোর মাত্রার কোনো পরিবর্তন হয় নি এ ধরনের ঘটনা হলো অন্ধকার অভিযোজন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”