| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
ন্যানো কণা হলো শূন্যমাত্রিক গঠনবিশিষ্ট অনিয়তাকার বা অর্ধস্ফটিকাকার পদার্থ, যার মধ্যে অন্ততপক্ষে দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতার মান 1 থেকে 100 nm এর মধ্যে।
এক অণু অ্যামিনো এসিডের কার্বক্সিল মূলকের – OH অংশ এবং অপর অণু অ্যামিনো এসিডের -অ্যামিনো মূলকের H-পরমাণু যুক্ত হয়ে পানি অণুর গঠন ও অপসারণের পরে N-প্রান্ত ও মূলকের C-প্রান্তের মধ্যে যে সংযোগ ঘটে তাকে পেপটাইড বন্ধন বলে। উদাহরণ:
এখানে,
উদ্দীপক (i) নং এ A গ্যাসের আণবিক ভর,
এখানে,
আবার, B গ্যাসের আণবিক ভর,
এখানে,
গ্যাসের ব্যাপন হার
গ্যাসের ব্যাপন হার
গ্রাহামের ব্যাপন সূত্রানুসারে,
বা,
বা,
বা,
বা, B গ্যাসের ব্যাপন হার > A গ্যাসের ব্যাপন হার।
সুতরাং B গ্যাসের ব্যাপন হার বেশি।
উদ্দীপকের QD রেখাটি বাস্তব গ্যাস রেখা (কারণ PV বনাম P লেখচিত্রে আনুভূমিক সরলরেখা থেকে বিচ্যুত) এবং QA রেখাটি আদর্শ গ্যাস রেখা। উচ্চ তাপমাত্রা ও খুব নিম্নচাপে বাস্তব গ্যাস রেখা আদর্শ গ্যাস রেখার ন্যায় হবে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
খুব নিম্নচাপে : খুব নিম্নচাপে গ্যাসের আয়তনের (V) মান খুব বেশি হয়। ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার দূরত্ব খুব বেশি হয়। এর ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম হয় এবং a-এর মান ক্ষুদ্র হয়ে পড়ে। a এর ক্ষুদ্র মান ও V এর বৃহৎ মানের জন্য পদটির মান অত্যন্ত কম হয়। তাই পদটিকে P-এর সাপেক্ষে অগ্রাহ্য করা যায়। আবার V-এর বর্ধিত মানের জন্য b-এর মানকে V-এর সাপেক্ষে অগ্রাহ্য করা যায়। সুতরাং, খুব নিম্নচাপ এবং । এই অবস্থায় ভ্যানডার ওয়ালস সমীকরণটির রূপ হয় PV = RT।
উচ্চ তাপমাত্রায় : খুব উচ্চ তাপমাত্রায় গ্যাসের আয়তন অত্যন্ত বেশি হয়। আবার, খুব উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুগুলোর গতিশক্তি এত বেশি হয় যে, এই গতিশক্তি গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বলকে সহজেই অতিক্রম করে। ফলে খুব উচ্চ তাপমাত্রায় এর মান P-এর সাপেক্ষে ছোটো হয়ে পড়ে। আবার, আয়তনের (V) বর্ধিত মানে b-এর মানও V-এর সাপেক্ষে নগণ্য হয়। সুতরাং খুব উচ্চ তাপমাত্রায় এবং । এই অবস্থায় ভ্যানডার ওয়ালস সমীকরণের রূপ হয়: PV = RT।
এভাবে খুব নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় QD বাস্তব রেখাটি QA আদর্শ গ্যাস রেখার ন্যায় হবে।