| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন।
কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী, কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।
উদ্দীপকের'?' চিহ্নিত স্থানের সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দণ্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। কোনো ক্ষেত্রে আইনের অস্পষ্ট দেখা দিলে বা শাসনতান্ত্রিক জটিলতা দেখা দিলে এ বিভাগ সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে থাকে। আইন বিভাগের প্রণীত কোনো আইন বা শাসন বিভাগের কোনো কার্যক্রম সংবিধানের মূল চেতনার পরিপন্থি বা জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করলে বিচার বিভাগ তা বাতিল করে অভিভাবকের ভূমিকা পালন করে।
উদ্দীপকের '?' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি বিচারসংক্রান্ত কাজ করে, আইনের ব্যাখ্যা প্রদান করে এবং এটি সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। এসব কাজের মাধ্যমে সরকারের বিচার বিভাগের চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে।
তাই আলোচনা শেষে বলা যায়, '?' চিহ্নিত স্থানে বিচার বিভাগকে নির্দেশ করে।
আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ।
সরকারের তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সারাদেশে এর নিম্ন আদালত, মধ্যম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচারকার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আইনের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনে সমান - প্রয়োগ এবং তা দ্বারা ন্যায়বিচার নিশ্চিত করা।
একটি দেশে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও একচ্ছত্র ভূমিকা পালন করে। কেননা, বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তিস্বাধীনতার রক্ষার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, তদন্তসংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতার কোনো বিকল্প নেই। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনুশাসন নিশ্চিত করতে সর্বদাই নিযুক্ত থাকে। সুষ্ঠু-সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য আর বিচার বিভাগই এর নিশ্চয়তা বিধান করে থাকে।
পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।