A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (3 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৭ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ৯🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল পরমাণু বা পরমাণুগুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ঐ যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ল্যাকটিক এসিড অণুতে একটি অপ্রতিসম কার্বন আছে। অপ্রতিসম কার্বন পরমাণুবিশিষ্ট কোনো জৈব যৌগের একাধিক ত্রিমাত্রিক গঠন কাঠামো পরস্পর দর্পণ প্রতিবিম্ব হলে তখন ঐ ভিন্ন গঠনের সমাণুগুলো আলোক সক্রিয় হয়ে থাকে। এ কারণে ল্যাকটিক এসিড আলোক সমাণুক।

চিত্র: ল্যাকটিক এসিডের দর্পণ প্রতিবিম্বের দুটি কনফিগারেশন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১নং লেখচিত্রটি হতে দেখা যায়- স্থির চাপে ও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন (V) বনাম তাপমাত্রা (T) এর লেখচিত্র। পদও লেখচিত্রে, গ্যাসের তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তন পর্যায়ক্রমে বাড়ে এবং মূলবিন্দুগামী একটি সরলরেখা পাওয়া যায়।

চার্লসের সূত্রমতে,
"স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন (V) এর পরম তাপমাত্রার (T) সমননুপাতিক। অর্থ্যাৎ, V∝T সুতরাং, ১নং লেখচিত্র গ্যাসের চার্লসের সূত্র সমর্থন করে। নিচে তা প্রমাণ করা হলো-

দেওয়া আছে,

আয়তন V1=4 cm3 হলে তাপমাত্রা T1=100 K

আয়তন V2=8 cm3 হলে তাপমাত্রা. T2=200 K

আয়তন V3=12 cm3 হলে তাপমাত্রা T3=300 K

আয়তন V4=16 cm3 হলে তাপমাত্রা T4=400 K
∴V1 T1=4100=0.04;V2 T2=0.8200=0.04

 

V3 T3=12300=0.04;V4 T4=16400=0.04

অর্থ্যাৎ, V1 T1=V2 T2=V3 T3=V4 T4=0.04

 

∴VT=K

বা, V∝T
সুতরাং, এটি চার্লসের সূত্র সমর্থন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ২নং লেখচিত্র সমর্থিত সূত্রটি বয়েলের সূত্র। গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে বয়েলের সূত্রের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো-

বয়েলের সূত্রানুসারে "স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর আরোপিত চাপের ব্যস্তানুপাতিক।” অর্থাৎ V∝1P হলো বয়েলের সূত্র। সূত্রানুযায়ী উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলো পরস্পরের কাছাকাছি আসে অর্থাৎ গ্যাসের আয়তন কমে যায়। গ্যাসের সিলিন্ডারজাতকরণের মূল উদ্দেশ্য হচ্ছে, বিপুল আয়তনের গ্যাসকে তরলীকরণ করে খুব কম আয়তনে নিয়ে আসা। উদাহরণস্বরূপ, প্রাকৃতিক গ্যাসের (প্রধানত CH₁) সংনমনে আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসটির অধিকৃত আয়তনের শতকরা 1 ভাগের নিচে হ্রাস করা হয়। সিলিন্ডারে এটি 200 – 248 atm চাপে সংরক্ষণ করা হয়। বয়েলের সূত্র প্রয়োগ করে গ্যাস অণুসমূহকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসা হয়। এতে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের উদ্ভব হয়। এভাবে নির্দিষ্ট পরিমাণ উচ্চ চাপ প্রয়োগ করলে • কোনো কোনো ক্ষেত্রে আন্তঃআণবিক বল এমন সঠিক পর্যায়ে উপনীত হয়, যাতে গ্যাসটি সংনমিত হয় এবং তরলে পরিণত হয়। এভাবে তরলিত গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজারজাত করা হয়। উপরের আলোচনা থেকে বুঝা যায়, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে বয়েলের সূত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৭ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”