A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১৮🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রোজেন পরমাণু যুক্ত দুটি পোলার সমযোজী অণু পরম্পরের নিকটবর্তী হলে, একটি অণুর ধনাত্মক প্রান্তের সাথে অপর অণুর ঋণাত্মক প্রান্তের দুর্বল আকর্ষণী বল দ্বারা সৃষ্ট বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পানি একটি পোলার দ্রাবক এবং প্রতিটি পানির অণু পোলারিটি প্রদর্শন করে। পানিতে ডাইপোলের উপস্থিতির প্রধান কারণ হলো- হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। উচ্চ তড়িৎ ঋণাত্মক অক্সিজেন বন্ধন ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করার ফলে অক্সিজেনের চারপাশে ঋণাত্মক পরিবেশের সৃষ্টি হয় এবং হাইড্রোজেনের চারপাশে ধনাত্মক চার্জের উদ্ভব হয়। এভাবে পানির অণুতে ইলেকট্রনের অসম বণ্টনের প্রেক্ষিতে ডাইপোল বা পোলারিটির সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের Y এর পারমাণবিক ভর হলো 40। সুতরাং যৌগটি হলো

CaCl2 এবং ক্যাটায়ন হলো Ca2+

Ca2+ আয়ন সনাক্তকরণ পরীক্ষা :

একটি টেস্টটিউবে 1-2 mL মূল দ্রবণ নিয়ে উক্ত দ্রবণটিতে কয়েক ফোঁটা অ্যামোনিয়াম অক্সালেট (NH4OOC-COONH4) দ্রবণ যোগ করলে, ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধঃক্ষেপ পড়ে, যা কিনা HCI এ দ্রবীভূত হয়। এতে করে দ্রবণে Ca2+ আয়নের উপস্থিতি নিশ্চিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

YCl2 বা CaCl2 ও NaF এর দ্রবণ একত্রে মিলিত করলে নিম্নোক্ত বিক্রিয়া সংঘটিত হয়।

CaCl2+NaF→CaF2+2NaCl

এখানে, CaCl2 এর ক্ষেত্রে

CaCl2⇌Ca2++2Cl−30 mL5×10−3MCaCl2≡30 mL5×10−3MCa2+

এখানে,

প্রাথমিক আয়তন, V1=3 mL

প্রাথমিক ঘনমাত্রা, S1=5×10-3 M

শেষ আয়তন, V2=50mL

শেষ ঘনমাত্রা, S2= ?

S2=V1S1V2=30×5×10−350M=3×10−3M

আবার, NaF⇌Na++F−

20 mL3×10−3MNaE≡20 mL3×10−3MF−

মিশ্রণে F- এর প্রকৃত ঘনমাত্রাঃ

এখানে,

প্রাথমিক আয়তন, V1=30 mL

প্রাথমিক ঘনমাত্রা, S1=5×10-3 M

শেষ আয়তন, V2=50mL

শেষ ঘনমাত্রা, S2= ?

V1 S1=V2 S2 S2=V1 S1 V2=20×3×10−350M=1.2×10−3M

CaF_2 এর আয়নিক সাম্যাবস্থা-

CaF2⇌Ca^(2+)+2F-

∴ আয়নিক গুণফল,

Kip=[Ca2+]×[F−]2=(3×10−3)(1.2×10−3)2−4.32=4.32×10−9

দেওয়া আছে CaF_2 এর দ্রাব্যতা গুণফল 4×10^(-4) 

এখানে, Kip>Ksp

সুতরাং, CaF2 এর অধঃক্ষেপ পড়বে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”