A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৮🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে ভোল্টেজ প্রয়োগ করলে ডায়োডের বিপরীত তড়িৎ প্রবাহ হঠাৎ বিপুল পরিমাণ বৃদ্ধি পায় সে ভোল্টেজকে জেনার ভোল্টেজ বা ব্রেক ডাউন ভোল্টেজ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, n টাইপ অর্ধ পরিবাহীতে অতিরিক্ত কিছু ইলেকট্রন থাকে। কিন্তু এই অতিরিক্ত ইলেকট্রন সরবরাহ করে দাতা পরমাণু। এই ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারলেও দাতা পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মকভাবে আহিত থাকে। ফলে n টাইপ অর্ধপরিবাহীটি প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ থাকে। n-type অর্ধ পরিবাহীতে আধান ইলেক্ট্রন হলেও এটি ঋণাত্মক চার্জে চার্জিত নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, IC=35 mA;Vin=1 V;Rin=25Ω উদ্দীপক অনুসারে,

IE=Vin Rin =1 V25Ω

∴IE=40 mA

আমরা জানি, 

IE=IC+IB

বা, IB=IE−IC

বা, IB=40 mA−35 mA=5 mA

অতএব, প্রদত্ত চিত্রে IB এর মান 5 mA ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদত্ত ট্রানজিস্টরটি সাধারণ পীঠ সংযোগে সংযুক্ত। সাধারণ পীঠ সংযোগে নিঃসারক ও সংগ্রাহকে যথাক্রমে ইনপুট ও আউটপুট পাওয়া যায়।

এখানে, আউটপুট কারেন্ট, IC=35 mA

‘গ’ হতে পাই, নিঃসারক তথা ইনপুট কারেন্ট, IE=40 mA

ইনপুট ভোল্টেজ, Vin=1 V;RL=2Ω

Rin=25Ω

আউটপুট ভোল্টেজ,

Vout =IC×RL=(35×10−3×2)V=0.07 V

উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে,
IC<IE অর্থাৎ আউটপুট কারেন্ট ইনপুট কারেন্ট অপেক্ষা কম এবং Vout <Vin  অর্থাৎ, আউপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ অপেক্ষা কম। অতএব, চিত্র অনুসারে output signal এর মান Input signal এর মান অপেক্ষা বেশি হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”