A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

Diagram Description automatically generated

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে, তাকে প্রোটোডার্ম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে ভাস্কুলার বান্ডলের মাঝে জাইলেম ও  ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বাণ্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বাণ্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে। তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকের ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ,কুমড়া,শসা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বাণ্ডল উপস্থিত ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রের 'M' চিহ্নিত অংশটি হলো ডিম্বক। নিচে একটি ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকা হলো-

ডিম্বকের গঠন ( নিম্নমুখী বা অধোমুখী ডিম্বকের লম্বছেদ)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'N' চিহ্নিত অংশটি দ্বারা অমরাকে বোঝানো হয়েছে। 

গর্ভাশয়ের অভ্যন্তরে ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে অমরা বলে।গর্ভাশয়ে ডিম্বকযুক্ত অমরার উৎপত্তি ও সজ্জাবিন্যাসকে অমরাবিন্যাস বলে।আবৃতবীজী উদ্ভিদে অমরাবিন্যাস নিচে দেয়া হলো- ১. মার্জিনাল বা একপ্রান্তীয় : এক্ষেত্রে এক প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনারা বরাবর অমরা থাকে। যেমন- মটর, শিম। 

২. প্যারাইটাল বা বহুপ্রান্তীয় : এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং অমরাসমূহ থাকে পরিধির দেয়ালে। যেমন— শশা, লাউ । 

৩. বেসাল বা মূলীয় : এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং অমরা গর্ভাশয়ের গোড়ায় থাকে। যেমন- সূর্যমুখী, ধান।

৪. ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য : এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয়এবং মধ্য অক্ষে অমরা থাকে। যেমন- তুঁত, নুনিয়া শাক । 

৫. সুপারফিশিয়্যাল বা গাত্রীয় : এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট থাকে এবং অমরা প্রস্থপ্রাচীরে থাকে। যেমন— শাপলা, পদ্ম। 

৬. এপিক্যাল বা শীর্ষক : এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং অমরা গর্ভাশয়ের শীর্ষে থাকে। যেমন- লালপাতা, ধনিয়া ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”