A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১৬🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাতার এবং কচি কাণ্ডের ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রই হলো পত্ররন্ধ্র বা স্টোমাটা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি শারীরবিজ্ঞানিক প্রক্রিয়া যদি একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীর গতিসম্পন্ন যে ফ্যাক্টর দ্বারা প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয় তাকে লিমিটিং ফ্যাক্টর বলে। ব্ল্যাকম্যান 'ল অব মিনিমাম' এর উপর ভিত্তি করে 'ল অব লিমিটিং 'ফ্যাক্টর সূত্র প্রস্তাব করেন।সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা, আলোর তীব্রতা এবং CO2এর ঘনত্ব এই তিনটি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত গ্যাসটি হচ্ছে অক্সিজেন (O2)। 

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও H2O মিলে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়।সালোকসংশ্লেষণ উৎপাদিত উপজাত অক্সিজেনের উৎস হলো H2O বা পানি। সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস সম্পর্কিত বিভিন্ন পরীক্ষার মধ্যে অধিক গ্রহণযোগ্য হিল বিক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- ইংরেজ প্রাণরসায়নবিদ রবিন হিল একটি পরীক্ষা করেন। তিনি CO2 এর অনুপস্থিতিতে পৃথককৃত ক্লোরোপ্লাস্ট, পানি ও কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক একত্রে আলোতে রাখেন। পরীক্ষা শেষে দেখা যায় CO2এর অনুপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। আসলে পানির হাইড্রোজেন অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহককে বিজারিত করে এবং অক্সিজেন বের হয়ে আসে। হিলের এ পরীক্ষা হতে প্রমাণিত হয় যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হলো পানি।। হিল বিক্রিয়াটি হলো-

সুতরাং বলা যায়,উদ্দীপকে উৎপন্ন গ্যাস অর্থাৎ O2 এর উৎস হলো H2O।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'E' এবং 'F' জীবে সংঘটিত প্রক্রিয়া দুটি হচ্ছে সালোকসংশ্লেষণ ও শ্বসন। নিচে সালোকসংশ্লেষণ ও শ্বসন-এর মধ্যে তুলনা উল্লেখ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০১৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”