A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ১৩🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফুল হলো উদ্ভিদের বংশরক্ষা ও বংশবিস্তারের প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে। পুষ্প প্রতীক মোটামুটিভাবে বৃত্তাকার দেখানো হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

” উদ্দীপকে উল্লিখিত "B" গ্রুপের উদ্ভিদ হলো নগ্নবীজী উদ্ভিদ। নিচে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো- 

১. উদ্ভিদ বহুবর্ষজীবী চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসূ। 

২. রেণুপত্র অর্থাৎ স্পেরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। 

৩. মেগাস্পোরোফিল-এ কোনো গর্ভাশয় তৈরি হয় না। অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুন্ড নেই। এর ফলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হয়। 

৪. ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। 

৫. গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না।

৬. ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। 

৭. জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত "A" গ্রুপ দ্বারা আবৃতবীজী উদ্ভিদকে বুঝানো হয়েছে। আবৃতবীজী উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- একবীজপত্রী (Poaceae গোত্র) এবং দ্বিবীজপত্রী (Malvaceae গোত্র)। সাধারণত খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে দ্বিবীজপত্রী (Malvaceae গোত্র) উদ্ভিদ অপেক্ষা একবীজপত্রী (Poaceae গোত্র) উদ্ভিদ বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- Poaceae একটি একবীজপত্রী উদ্ভিদের গোত্র। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হিসেবে পরিচিত। খড় উচ্চমানের গোখাদ্য। ধানের কুঁড়া থেকে ভোজ্য তেল ও হাঁস-মুরগীর খাদ্য তৈরি করা হয়। গম খাদ্য শস্য হিসেবে সমাদৃত। রুটি, পরোটা, বিস্কুট, পাউরুটি প্রভৃতি তৈরিতে গম ব্যবহার করা হয়। গমের খড় গোখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টাবীজ থেকে আটা, কর্ণফ্লেক্স প্রভৃতি তৈরি হয়। ভুট্টা হাঁস-মুরগীর প্রধান খাদ হিসেবে পরিচিত। বিভিন্ন উপাদেয় খাবার তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। আখের রস থেকে গুড় ও চিনি তৈরি করা হয়। মোলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি হয়। উলুখড় কুঁড়েঘরের ছাউনি তৈরি বা কাগজের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বাসগৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বাঁশ বিভিন্ন প্রকার। 

আসবাবপত্র ও গৃহসজ্জার উপকরণ তৈরিতে ব্যবহার করা হয়। দুর্বাঘাস উপাদেয় পশুখাদ্য। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। লেবু ঘাস সুগন্ধী তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”