A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২১ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ২৩🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম থাকে বলে এর ইলেকট্রন সহজেই পরমাণু থেকে মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশ নেয়। এদের মুক্ত ইলেকট্রন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

p টাইপ অর্ধপরিবাহীতে বিভব প্রয়োগ করা হলে হোল তার পার্শ্ববর্তী পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে। ফলে পার্শ্ববর্তী পরমাণুতে হোল সৃষ্টি হয়। এভাবে হোল পরমাণু থেকে পরমাণুতে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে অর্থাৎ হোল তড়িৎ প্রবাহে আধান বাহকের কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সত্যক সারণি-১ লজিক গেইট OR কে নির্দেশ করে।

এর বর্তনী চিত্র নিম্নরূপ :

চিত্রে OR গেইটের সমকক্ষ্য একটি সমান্তরাল সুইচ বর্তনী দেখানো হয়ছে। এই সমান্তরাল সুইচ বর্তনীর যেকোনো একটি সুইচ অন করলে বাতিটি জ্বলবে। দুটি ইনপুটের ক্ষেত্রে বাল্বটির চারটি অবস্থা হতে পারে।

i. A=0 ও B=0 হলে Y অফ থাকবে।
ii. A=0 ও B=1 হলে Y অন থাকবে।
iii. A=1 ও B=0 হলে Y অন থাকবে।
iv. A=1 ও B=1 হলে Y অন থাকবে।

অর্থাৎ OR গেইটের ক্ষেত্রে ইনপুট দুটোই 0 হলে আউটপুট 0 হবে।

এছাড়া বাকি ক্ষেত্রে আউটপুট 1 হবে অর্থাৎ বাল্ব জ্বলবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সত্যক সারণি-২ এ দেখা যায় দুটি ইনপুট 0 বা দুটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয় যা X−OR লজিক গেইটকে নির্দেশ করে। 

X−OR একটি বহুল ব্যবহৃত লজিক সার্কিট। OR গেইট, AND গেইট এবং NOT গেইট সংযুক্ত করে X−OR গেইট পাওয়া যায়। X−OR গেইটের ইনপুটে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়। বুলিয়ান অ্যালজেবরা অনুযায়ী-

আউটপুট, Y=A⊕B এখানে " ⊕" দ্বারা X−OR ক্রিয়া বোঝানো হয়েছে।

অতএব, উদ্দীপকের সারণি-২ এর গেইটটিকে উপরে শুধুমাত্র মৌলিক গেইট দ্বারা বাস্তবায়ন করা হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
1 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২১ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”