| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
আর্থ্র্রাপোডা পর্বের প্রাণীর দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে
জীববৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতি বৈচিত্র্য । বিভিন্ন প্রজাতির সংখ্যা যা একটি নির্দিষ্ট সময়ে ও অঞ্চলে এক সঙ্গে বাস করে এবং একটি বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে তুলে তাকে প্রজাতি বৈচিত্র্য বলে ।
মানুষের মধ্যে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য দেখা যাওয়ার কারণ জিনগত ভিন্নতার কারণে একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রজাতিতে রেস, জাত, সৃষ্টি হয়। যেমন বিশ্বের সকল মানুষ Homo sapiens প্রজাতিভুক্ত হলেও পৃথিবীর বিভিন্ন স্থানে এর Negroid, Mongoloid, Coucasoid ইত্যাদি রেস দেখা যায় ।
উদ্দীপকে উল্লেখিত “P” হলো Urochordata. Urochordata এর তিনটি শ্রেণি হলো Ascidiacca,Thaliacea,Larvacea. উক্ত শ্রেণিগুলোর পার্থক্য নিচে দেওয়া হল :
Class-1: Ascidiacea (অ্যাসিডিসিয়া) :
এ শ্রেণীভূক্ত প্রাণীর দেহ স্ফীতকার বা নলাকার দেহের আবরণ স্থায়ী, পুরু ও অর্ধস্বচ্ছ। পরিণত প্রাণীতে লেজ থাকে না। যেমন- Ascidia mentula, Hardmania momus প্রভৃতি।
Class-2: Thaliacea (থ্যালিয়েসিয়া) :
এ শ্রেণীভূক্ত সদস্যরা দেখতে লেবু বা পিপে আকৃতির। দেহের আবরণ পাতলা ও স্বচ্ছ। পরিণত প্রাণী লেজবিহীন। যেমন- Salpa maxima, Pyrosoma atlanticum প্রভৃতি।
Class-3: Larvacea (লার্ভেসিয়া) :
এ শ্রেণীর প্রজাতিরা বাঁকা ব্যাঙাচি আকৃতির। আবরণ সামরিক জিলেটিন এর মত ও স্বচ্ছ। পরিণত প্রাণী থাকে না। যেমন- Oikopleura dioca, Appendicularia প্রভৃতি।
উদ্দীপকে উল্লেখিত “R” এর শ্রেণীগুলোহলো Cyclostomata ও Gnathostomata.এদেরমাঝে শ্রেণীগত পার্থক্য থাকলেও বেশকিছু ক্ষেত্রে সাদৃশ্য প্রদর্শন করে তা নিচে বিশ্লেষণ করা হলো :
Chordata পর্বের Vertibrata উপপর্বের অধিশ্রেণী হলো Cyclostomata ও Gnathostomata. উক্ত শ্রেণীগুলো বেশ কিছু শ্রেণীগত পার্থক্য কিন্তু শ্রেণীগত পার্থক্য থাকলেও এরা একই উপপর্বের হওয়ার ফলে এদের মধ্যে অনেক ক্ষেত্রে সাদৃশ্যতা পাওয়া যায় ।
উক্ত শ্রেণীগুলোর বেশ কিছু সাদৃশ্যতার মধ্যে অন্যতম সাদৃশ্যতা হচ্ছে এদের পরিণত প্রাণীদের মেরুদন্ড উপস্থিত।এরা প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গ বিশিষ্ট ।
তাই বলা যায়, উদ্দীপকে “R” এর প্রাণীগুলোর মাঝে শ্রেণীগত পার্থক্য থাকলেও বেশকিছু ক্ষেত্রে সাদৃশ্য প্রদর্শন ।