| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২১ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
ঘাসফড়িং এর পুঞ্জাক্ষির ষড়ভূজাকার দর্শন একককে ওমাটিডিয়াম বলে।
পতঙ্গ আর্থোপোডা পর্বের অন্তর্ভুক্ত কারণ আর্থোপোডা পর্বের সকল বৈশিষ্ট্য পতঙ্গদের মধ্যে বিদ্যমান।
১. সকল পতঙ্গের মতো ঘাসফড়িং-এর দেহ মস্তক, বক্ষ ও উদর-এ বিভক্ত।
২. এদের রক্ষদেশে সন্ধিযুক্ত তিনজোড়া পা এবং একজোড়া ডানা থাকে।
৩. এরা ট্রাকিয়া নামের শাখা-প্রশাখাযুক্ত বায়ু নালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া চালায়।
৪. এদের জটিল পুঞ্জাক্ষি এবং একজোড়া অ্যান্টেনা বিদ্যমান।
৫. অন্যান্য পতঙ্গের ন্যায় ঘাসফড়িং, মালপিজিয়ান নালিকার সাহায্যে রেচন ক্রিয়া সম্পন্ন করে।
উদ্দীপকটি অসম্পূর্ণ রূপান্তর। যা ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখা যায়। নিম্নে ঘাসফড়িং এর রেচন প্রক্রিয়া বর্ণিত হলো-
ঘাসফড়িং এর রেচন পদ্ধতি ম্যালপিজিয়ান নালিকা দ্বারা সম্পাদিত হয়। এই নালিকার গোড়ার অংশ নিঃসরণ বা ক্ষরণের জন্য এবং প্রান্তীয় অংশ শোষণের জন্য অভিযোজিত। এ নালিকার বদ্ধ প্রান্তীয় অংশ দ্বারা হিমোসিলের হিযোলিম্ফ থেকে পটাসিয়াম ইউরেট, পানি ও CO2 শোষিত হয়। নালিকার অভ্যন্তরে এগুলো পরিবর্তিত হয়ে পটাসিয়াম বাই কার্বনেট ও ইউরিক অ্যাসিডে পরিণত হয়। নালিকার গোড়ার অংশ দ্বারা পটাসিয়াম বাই কার্বনেট ও কিছু পানি পুনঃশোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে। রেচন বর্জ্যরূপে ইউরিক অ্যাসিড পানির সাথে পৌষ্টিকনালির গহ্বরে প্রবেশ করে। পশ্চাৎ অন্ত্রের মলাশয়ে অধিকাংশ পানি পুনঃশোষিত হয় এবং প্রায় শক্ত ইউরিক অ্যাসিড মলের সাথে দেহ হতে নিষ্কাশিত হয়।
উদ্দীপকের চিত্র-১ অসম্পূর্ণ রূপান্তর ও চিত্র-২ সম্পূর্ণ রূপান্তর।উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয় তা নিচে তুলে ধরা হলো :