| ㅤ | A. Nayan20 Oct 2026 (7 days ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২২ – যুক্তিবিদ্যা পরিচিতি, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
জাত্যর্থ হলো পদের গুণগত দিক ।
অর্থের ভিন্নতার কারণে বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এক নয় । যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে, তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে না, তবে এই পদযুগলকে পরস্পর বিপরীত পদ বলে। যেমন— সাদা ও কালো এই দুটি পদ পরস্পরবিরোধী। কারণ যা সাদা তা কখনই কালো হয় না। সে হিসেবে সাদা কালোর এবং কালো সাদার বিপরীত রং। অন্যদিকে, যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে তবে তাকে বিরুদ্ধ পদ বলে। যেমন— সবুজ ও অ- সবুজ। পদ দু'টি পরস্পরবিরোধী এবং রং শ্রেণির সকল ব্যক্ত্যর্থের ধারক। কেননা এতে কোনো রং আর বাকি থাকে না। তাই বলা যায় উপরিউক্ত কারণে বিপরীত পদ ও বিরুদ্ধ পদ এক নয় ।
চিত্র-১ এ পদের ব্যক্ত্যর্থের দিকটি ফুটে উঠেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
ব্যক্ত্যর্থ হলো একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিক। যেমন— ‘মানুষ’ পদটি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালের সকল মানুষের ওপর প্রযোজ্য। তাই ‘মানুষ' পদটির ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ।
উদ্দীপকে দেখা যায়, চিত্র-১ এ 'ছাত্র' পদের ব্যক্ত্যর্থ হিসেবে ‘সকল ছাত্র', ‘মনোযোগী ছাত্র' পদের ব্যক্ত্যর্থ হিসেবে 'সকল মনোযোগী ছাত্র’ এবং ‘সৎ মনোযোগী ছাত্র' পদের ব্যক্ত্যর্থ হিসেবে 'সকল সৎ মনোযোগী ছাত্র' উল্লেখ করা করা হয়েছে । এসব পদের সংখ্যাগত দিক । আর পদের সংখ্যা বা পরিমাণের দিক যেহেতু ব্যক্ত্যর্থ, তাই বলা যায় চিত্র-১ দ্বারা ব্যক্ত্যর্থের দিকটি ফুটে উঠেছে।
চিত্র-১ এবং চিত্র-২ এর বিষয় দুটির পারস্পরিক বিপরীত সম্পর্ক রয়েছে কেননা চিত্র-১ দ্বারা ব্যক্ত্যর্থ ও চিত্র-২ দ্বারা জাত্যর্থের দিকটি প্রতিফলিত হয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।নিচে তা বিশ্লেষণ করা হলো:
আমরা জানি সাধারণত প্রতিটি পদের দুটি দিক থাকে। একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিক এবং অন্যটি গুণগত দিক। পদের সংখ্যা বা পরিমাণগত দিক হলো ব্যক্ত্যর্থ । চিত্র-১ এ 'সকল ছাত্র', 'সকল মনোযোগী ছাত্র’, ‘সকল সৎ মনোযোগী ছাত্র' পদের মাধ্যমে ব্যক্ত্যর্থ প্রকাশ পেয়েছে। অন্যদিকে, একটি পদ যে আবশ্যিক গুণ বা গুণাবলিকে প্রকাশ করে তাকে ঐ পদের জাত্যর্থ বলে। চিত্র-২ এ উল্লেখিত 'সততা', 'মনোযোগ' ও 'ছাত্রত্ব' গুণের মাধ্যমে ‘সৎ মনোযোগী ছাত্র' পদের জাত্যর্থ প্রকাশ পেয়েছে। সাধারণত যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে আবার পদের ব্যক্ত্যর্থ কমলে তার জাত্যর্থ বাড়ে ।
চিত্র-১ এ ‘ছাত্র' পদটির ব্যক্ত্যর্থ হিসেবে ‘সকল ছাত্র' উল্লেখ করা হয়েছে এবং চিত্র-২ এ জাত্যর্থ হিসেবে ‘ছাত্রত্ব' উল্লেখ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে ব্যক্ত্যর্থ কমে চিত্র-১ এ 'ছাত্র' পদটির ব্যক্ত্যর্থ হিসেবে ‘সকল মনোযোগী ছাত্র' উল্লেখ করা হলেও বিপরীত সম্পর্কের কারণে চিত্র-২ এ জাত্যর্থ বৃদ্ধি পেয়ে ‘মনোযোগ + ছাত্রত্ব' উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।তাই বলা যায় উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর বিষয় দুটির পারস্পরিক বিপরীত সম্পর্ক বিদ্যমান।