A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৪২🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয় যুগপৎ সংঘটিত হওয়াকে গতিশীল সাম্যাবস্থা বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায়। কারণ কোনো সম্পৃক্ত দ্রবণে সাম্যাবস্থায় বিরাজকারী আয়নসমূহের মধ্যে যেকোনো একটি আয়নের অনুরূপ আয়ন যোগ করলে সম্পৃক্ত দ্রবণটিতে একটি নির্দিষ্ট আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে দ্রবণটির আয়নিক গুণফল (Kip) বৃদ্ধি পায়। দ্রাব্যতা নীতি অনুসারে আয়নিক গুণফলের মান দ্রাব্যত গুণফলের মান অপেক্ষা বেশি হওয়ায় দ্রাব্যতা গুণফল (Ksp) এর মান স্থির রাখার জন্য দ্রাব্যতা হ্রাস পায় ৷

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের Q দ্বারা অরবিটাল এবং R দ্বারা d অরবিটাল নিৰ্দেশ করে। p এর উপস্তরে বিদ্যমান অরবিটাল px, Py, Pz এবং d এর উপস্তরে বিদ্যমান অরবিটাল day, dyz, dzx , dx2 – y2, dz2। নিচে অরবিটালসমূহের আকৃতি চিত্রসহ বর্ণনা করা হলো- 

P অরবিটালের আকৃতি : p-উপস্তরের জন্য 1 = 1 এবং m = 0, +1, − 1 । এ কারণে p উপস্তরে তিনটি অরবিটাল যা px, Py, Pz নামে পরিচিত। p অরবিটালের আকৃতি ডাম্বেলাকার।

d অরবিটালের আকৃতি : d-উপস্তরের ক্ষেত্রে। = 2 এবং m = - 2,-1, 0, + 1, + 2। এ উপস্তরে dxy, dyz, dzx, dx2–y2, dz2 নামে 5টি অরবিটাল বিদ্যমান। d-অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেলাকার।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের R হলো d ব্লকভুক্ত; কারণ 1 = 2। d-ব্লক ভুক্ত মৌলসমূহের ষষ্ঠ সদস্য হলো আয়রন (Fe)। Fe রঙিন যৌগ গঠন করে। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো— 

আয়নিত অবস্থায় Fe এর ইলেকট্রন বিন্যাস- 

Fe2+(26) = 1s2 2s2 2p6 3s2 3p6 3d2xy 3d2yz 3d1zx 3d1x2-y2 3d1z2 4s0

Fe2+ আয়নটিতে বহিঃস্থ শেলে অসম্পূর্ণ d-অরবিটাল রয়েছে। এ ধাতব আয়নের পাঁচটি d অরবিটালের শক্তি সমান কিন্তু জটিল আয়ন গঠনকালে Fe2+ আয়নের d অরবিটাল ও লিগান্ডের (CN) অরবিটালের মধ্যে বিকর্ষণ হওয়ায় Fe2+ আয়নের d অরবিটালের মধ্যে কিছুটা শক্তি পার্থক্য সৃষ্টি হয়। এ নন ডিজেনারেট অবস্থায় d অরবিটালগুলো বিচ্ছিন্ন হয়ে দুটি পৃথক শক্তিস্তরে বিভক্ত হয়ে যায়। 

জলীয় Fe2+ আয়নে দৃশ্যমান বর্ণের আলো পড়লে Fe2+ আয়নের d- অরবিটালের ইলেকট্রনগুলো দুটি শক্তিস্তরের পার্থক্য পরিমাণ শক্তি (AE) নির্দিষ্ট দৈর্ঘ্যের আলো শোষণ করে কাছাকাছি শক্তির d- অরবিটালে স্থানান্তরিত হয়। দৃশ্যমান আলোর অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত হয় যার বর্ণ শোষিত আলোকের বর্ণের সম্পূরক হয় । অর্থাৎ Fe2+ আয়নের জন্য বর্ণ হয় সবুজ । এভাবে Fe ধাতু রঙিন যৌগ গঠন করে থাকে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”