A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৫৫🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বার্লির বীজকে পানিতে সিক্ত করে নিম্ন তাপমাত্রায় খোলা অবস্থায় রেখে দিলে তা পচে ফেঁপে ওঠে এবং অঙ্কুরিত হয়, একে মল্ট বলে। মল্ট থেকে যে ভিনেগার প্রস্তুত হয় তাকে মল্ট ভিনেগার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

3d, 4p এবং 5s এর মধ্যে 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কারণ 3d, 4p ও 5s অরবিটাল তিনটির ক্ষেত্রে n + I এর মান একই অর্থাৎ 5। যখন একাধিক অরবিটালের n + I এর মান সমান হয় তখন যেটির n (প্রধান কোয়ান্টাম সংখ্যা) এর মান কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। এজন্য অরবিটাল তিনটির মধ্যে 3d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, ১নং পাত্রের দ্রবণে x mL 0.1 M HCOOK দ্রবণ যোগ করলে pH মান 5 হবে।
হেন্ডারসন হেসালবাখ সমীকরণ মতে,

এখানে এখানে, pKa=3.8pH=5[HCOOK]=(n×0.1)mol[HCOOH]=(100×0.15)mol=15 mol

pH=pKa+log⁡[HCOOK][HCOOH]
বা, 5=3.8+log⁡0.1x15
বা, log⁡(0.1x15)=5−3.8=1.2
বা, 0.1x15=15.85
বা, 0.1x=15.85×15=237.73
বা, x=237.730.1=2377.34 mL

সুতরাং ১নং পাত্রের দ্রবণে 2377.34 mL 0.1 M HCOOK দ্রবণ যোগ করলে দ্রবণের pH এর মান 5 হবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ১নং দ্রবণের ক্ষেত্রে, 100 mL0.15MHCOOH≡(100×0.15)mL1MHCOOH≡15 mL1MHCOOH আবার, ২নং দ্রবণের ক্ষেত্রে, 30 mL0.1MKOH≡(30×0.1)mL1MKOH≡3 mL1MKOH

পাত্রদ্বয় মিশ্রিত করলে নিচের বিক্রিয়া ঘটে-

দেখা যাচ্ছে, সাম্যাবস্থায় 12 mL IM HCOOH দ্রবণে থেকে যায়। কাজেই HCOOH ও HCOOK লবণ অম্লীয় বাফার হিসাবে কাজ করবে। এতে সামান্য লেবুর রস যোগ করলে দ্রবণের pH এর মান পরিবর্তিত হবে না। নিচে তা ব্যাখ্যা করা হলো-

বাফার দ্রবণে HCOOH ও HCOOK নিম্নরূপে বিয়োজিত হয়-

HCOOH⇌HCOO−+H+
HCOOK→HCOO−+K+

এ দ্রবণে সামান্য লেবুর রস যোগ করলে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তখন তা দ্রবণে বিদ্যমান HCOO আয়নের সাথে যুক্ত হয়ে প্রায় অবিযোজিত HCOOH তৈরি করে।
H+ + HCОО --- НСООН উৎপাদে HCOO আয়নের ঘনমাত্রা হ্রাস পেলে বিক্রিয়কের HCOOH সামান্য বিয়োজিত হয়ে HCOO- আয়নের সমতা করে। ফলে দ্রবণের মোট pH মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ উদ্দীপকের ১নং ও ২নং পাত্রের দ্রবণে লেবুর রস যোগ করলে দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”