A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – জীবকোষ ও টিস্যু, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলাকে লসিকা বলে। লসিকা নালিতে অবস্থান করে।

উত্তর:

কার্ডিয়াক পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই বৈশিষ্ট্য কার্ডিয়াক টিস্যুর ক্ষেত্রেও দেখা যায়। এজন্যই কার্ডিয়াক টিস্যুর ক্ষেত্রেও দেখা যায় পেশির কাজ অনৈচ্ছিক পেশির মতো হয়।

উত্তর:

উদ্দীপক উল্লিখিত B হলো কোলেনকাইমা টিস্যু।
কোলেনকাইমা টিস্যুর গঠনগত বৈশিষ্ট্য নিচে চিত্র সহ ব্যাখ্যা করা হলো-
১. এটি বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়।
২. কোষপ্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়।
৩. কোষগুলো লম্বাটে ও সজীব।
৪. এরা প্রোটোপ্লাজমপূর্ণ কোষ দিয়ে তৈরি হয়।
৫. খাদ্য প্রস্তুত এবং দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ।
৬. পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়।

উত্তর:

উদ্দীপকে উল্লিখিত A, B, C হলো যথাক্রমে প্যারেনকাইমা, কোলনকাইমা ও ফ্লোরেনকাইমা। এসব স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন। তাই এদেরকে সরল টিস্যুও বলা হয়। উদ্ভিদ জীবনে প্যারেনকাইমা, কোলেনকাইমা, ও ফ্লোরেনকাইমার গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো: 
প্যারেনকাইমা : প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহণ করা। প্যারেনকাইমা টিস্যু যখন খাদ্য প্রস্তুত করার কাজ করে তখন এর কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে ক্লোরোনকাইমা বলা হয় এবং জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। এ বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমার জন্যই জলজ উদ্ভিদ পানিতে ভেসে থাকে।
কোলেনকাইমা : কোলেনকাইমা এক ধরনের বিশেষ প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয় সাধারণত, তাই উদ্ভিদের জীবনে এদের ভূমিকা প্যারেনকাইমা টিস্যুর কাজের সাথে মিল সম্পন্ন। কোলেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। কচি ও নমনীয় কাণ্ড, যেমন: কুমড়া ও দণ্ড কলসের কান্ডে এ টিস্যু দৃঢ়তা প্রদান করে এবং যখন কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে থাকে।
স্ক্লোরেনকাইমা : উদ্ভিদ দেহে পানি ও খনিজ লবণ পরিবহণ এবং দৃঢ়তা প্রদান করা স্ক্লেরেনকাইমা টিস্যুর মূল কাজ স্ক্লেরেনকাইমা টিস্যুর ফাইবার কোষগুলো সাধারণত উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে এবং পরিবহণে সহায়তা করে স্ক্লেরাইড কোষ।
উপরিউক্তি আলোচনা থেকে বলা যায় উদ্ভিদ দেহে A, B, C বা প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা টিস্যুর গুরুত্ব অপরিসীম।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – জীবকোষ ও টিস্যু, জীববিজ্ঞান (এসএসসি)”