A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১১🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।

উত্তর:

কেরোসিনের মূল উপাদান হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের যৌগ। তাই কোরোসিনকে যখন বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন ঘটানো হয়, তখন কার্বন ডাইঅক্সাইড, জলীয়বাষ্প, আলো ও তাপ উৎপন্ন হয়। এ সময় কেরোসিনের ধর্ম ও উৎপন্ন পদার্থের ধর্ম সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়। এ কারণে কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন।

উত্তর:

উদ্দীপকের পাত্র-১ এর যৌগ অর্থাৎ CH3CH2OH থেকে নিম্নোক্ত প্রক্রিয়ায় ইথিলিন গ্লাইকল পাওয়া যাবে।

ইথানল 100C তাপমাত্রায় গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে ইথানল হাইড্রোজেন সালফেট ও পানি উৎপন্ন করে।

CH3CH2OH+H2SO4100CCH3=CH2OSO3H+H2O

আবার উৎপন্ন ইথানল হাইড্রোজেন সালফেটকে 170C তাপমাত্রায় পুনরায় উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়।

CH3CH2SO4H170CCH2=CH2+H2SO4

অতঃপর উৎপন্ন ইথিন লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা জারিত হয়ে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়।

তাই আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, উপরিউক্ত বিক্রিয়ার মাধ্যমে পাত্র-১ এর যৌগ থেকে ইথিলিন গ্লাইকল পাওয়া যাবে।

উত্তর:

উদ্দীপকের ২নং পাত্রের দ্রবণের সাথে 6.35 gm HCI যোগ করলে দ্রবণটি প্রশমিত না হয়ে অম্লীয় প্রকৃতির হবে। উদ্দীপকের ১ম পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয়:

এখানে,
 এর ভর, w = 12g.

CH3CH2OH আণবিক ভর, M=12×2+1×6+16=46

CH3CH2OH আয়তন, V=300 mL

CH3CH2OH এর ঘনমাত্রা, S= ?

আমরা জানি,

S=1000×wMV=1000×1246×300=0.869M

১ম পাত্রের ইথানল দ্রবণের ঘনমাত্রা = 0.869M

যেহেতু উভয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা একই, সেহেতু NaOH দ্রবণের ঘনমাত্রা = 0.869 M হবে।

আবার, দ্বিতীয় পাত্রের দ্রবণের দ্রবের পরিমাণ নির্ণয় :

এখানে,

NaOH এর আয়তন, V = 200 mL

NaOH এর ঘনমাত্রা, S =0.869M

NaOH এর আণবিক ভর M=23+16+1=40

∴ NaOH এর ভর, w = ?

আমরা জানি,

w= SMW 1000=0.869×40×2001000=3.478 g

সুতরাং NaOH এর ভর = 3.478 g.

পুনরায় দ্বিতীয় পাত্রে 6.35 g HCl যোগ করলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হবে।

এখন 40g NaOH এর সাথে বিক্রিয়া করে 36.5g HCl

1NaOH এর সাথে বিক্রিয়া করে 36.540 gHCl.

∴ 3.478 এর সাথে বিক্রিয়া করে 36.5×3.47840 gHCl=3.173 gHCl

সুতরাং অতিরিক্ত HCl এর পরিমাণ =(6.353.173)g.  =3.177 g

তাই বলা যায়, দ্রবণটি প্রশমিত না হয়ে অম্লীয় প্রকৃতির হবে।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”