| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ রাজশাহী বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
কোনো গ্যাসের মধ্যে লঘু চাপে তড়িৎচ্চুম্বকীয় রশ্মি প্রয়োগ করলে সেই গ্যাসীয় পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে রশ্মি বিকিরিত করে একে রেখা বর্ণালি বলে।
BHA (Butylated Hydroxy Anisole) একটি এন্টিঅক্সিডেন্ট। BHA এন্টিঅক্সিডেন্ট অণু (A – H) লিপিড মুক্ত মূলক এর সাথে বিক্রিয়া করে লিপিড অণু (L - H) ও অধিক স্থায়ী কম সক্রিয় এন্টিঅক্সিডেন্ট মূলক সৃষ্টি করে। ফলে পচনের জারণ-বিয়োজন চেইন বিক্রিয়া বন্ধ হয়ে যায়।
অর্থাৎ, (অধিক স্থায়ীমূলক)
এভাবে BHA খাদ্যবস্তুর জারণ বাধাগ্রস্ত করে।
উদ্দীপকের তথ্যমতে, X হলো কার্বন (C) এবং Y হলো অক্সিজেন (O)। সুতরাং যৌগটি । নিচে অণুর গঠন সংকরণ ধারণায় ব্যাখ্যা করা হলো-
এর অণুতে কার্বনের যোজনী 4। এক্ষেত্রে কার্বন (C) দুইটি সিগমা এবং দুইটি পাই () বন্ধন গঠন করে। পাই বন্ধন গঠনের জন্য কার্বনের বহিঃস্থ স্তরের দুইটি অরবিটাল ( এবং ) অসংকরিত থাকবে আর দুইটি অরবিটাল (2s এবং ) sp সংকরণ প্রক্রিয়ায় অংশ নেবে।
দেখা যাচ্ছে, যৌগের গঠনের ২টি বন্ধন ও ২টি বন্ধন বিদ্যমান। এতে কার্যকরী বন্ধনের সংখ্যা 2 হওয়ায় যৌগটির কেন্দ্রীয় কার্বন পরমাণুতে sp সংকরণ বিদ্যমান। অণুর আকৃতি সরলরৈখিক এবং বন্ধন কোণ 180° হয়।
উদ্দীপকের তথ্যমতে, X ও Z যথাক্রমে কার্বন (C) ও সিলিকন (Si)। সুতরাং ও যৌগদ্বয় যথাক্রমে ও । আর্দ্রবিশ্লেষিত হয় না কিন্তু আর্দ্রবিশ্লেষিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-
সিলিকন (Si) পরমাণুর বহিঃস্থ ফাঁকা 3d অরবিটাল থাকায় পানিতে দ্রবীভূত হলে সিলিকন পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটে এবং ফাঁকা d- অরবিটালে পানির অক্সিজেন পরমাণুর ইলেকট্রন যুগল স্থান গ্রহণ করে। এ ইলেকট্রন যুগল দ্বারা সিলিকনের সঙ্গে অক্সিজেনের সন্নিবেশ বন্ধন গঠিত হয়।
এভাবে সৃষ্ট সন্নিবেশ বন্ধনের অক্ষ বরাবর ইলেকট্রন আকৃষ্ট হওয়ায় পানির অণুর O - H বন্ধন দুর্বল হয়ে বিয়োজিত হয় এবং আয়ন পরিত্যক্ত হয়। একই সঙ্গে সন্নিবেশ বন্ধন গঠন একটি উচ্চ তাপোৎপাদী প্রক্রিয়া হওয়ায় উদগীরিত তাপের প্রভাবে Si – Cl বন্ধন ভেঙে আয়ন সৃষ্টি হয়। ফলে Si-Cl এর স্থলে Si – OH বন্ধন গঠিত হয়। এভাবে এক এক করে এর চারটি Si - Cl বন্ধন ভেঙে চারটি Si – OH বন্ধন গঠন করে উৎপন্ন করে।
পক্ষান্তরে আর্দ্রবিশ্লেষিত হয় না কারণ কার্বনের d-অরবিটাল নেই এবং তাই এটি এর সৃন্নিবেশ সংখ্যা 4-এর বেশি করতে পারে না। অর্থাৎ, কোনো বিক্রিয়া ঘটে না।